খুনি প্রেমিকের জার্নাল – সেলিম মণ্ডল

শেয়ার করুন

তোমাকে হত্যা করতে করতে কবি হয়ে গেলাম

পাণ্ডুলিপি জুড়ে ছটফট করে তোমার লাশ
অন্ধ পাঠক হাততালি দেয়, গলায় মালা পরায়
আমিও আনন্দ দিয়ে দুঃখ মুছি

দুই নুলো হাত ঢুকিয়ে রাখি পকেটে, জ্বলজ্বল করে চোখ
তৃতীয় হাতে ব্যাগভর্তি মিথ্যে বেদনা
হায়, আমি! হায়, প্রেমিক! কীভাবে কবিতার বাগানে চাষ করি?

 

ঘুম না-হওয়া চোখে স্বপ্ন হত্যা করি
এখানে একদিন পুঁতেছি গাছ

ছায়ার সঙ্গে লড়ি
লেলিয়ে দিই আলোর বিরুদ্ধে শ্মশান
দৃশ্য নয়, দস্যুর মতো আজ চেয়ে থাকা—
বীজ ফাটিয়ে কীভাবে বেরিয়ে আসবে প্রেমিকার মৃত লাশ

 

রোদের মাংস ঝুলছে
বাতাসে নথ পরা মেয়ে— একা একা

পিকনিক জমেছে শীতে, হাড়ে মাংস নেই
ভয়ঙ্কর গীত
সুরে সুরে কঁকিয়ে উঠছে

পোড়া হাত কালি মেখে দেখেছে, দুঃস্বপ্ন দেখেছে—
এক প্রেমিক জলের শরীরে জাহাজ এঁকে, সতর্কিতে
ডুবেছে, মিথ্যে শরীর ডুবিয়েছে

 

তিন হাত নিয়ে তোমার সামনে দাঁড়াই
প্রথম হাতে— প্রেমিকের প্রেম ভনিতা
দ্বিতীয় হাতে— যৌনতা ভিখারির আকুতি
আর তৃতীয় হাতে— হৃষ্টপুষ্ট মিথ্যা কবিতা
অন্ধ প্রেমিকা তুমি সব হাতে ফুল গুঁজে দাও
দেবালয় সাজাও
ঘণ্টা বাজে, বাজতেই থাকে তোমার শরীর ফাটিয়ে

 

ধস নেমে আসে—

ধার্মিক বক আমি
গুছিয়ে হত্যা সাজাই

জাল ছিঁড়ে বেরিয়ে আসে জল

মিথ্যে নয়— এটুকুই আজ বাঁচার কৌতূহল!

 

শেয়ার করুন

Similar Posts

  • বৈশাখ – জ্যোতির্ময় রায়

    আদুরে রোদে পোড়া মুখ ।সে সুখে… বৃষ্টি কিনেছে মাটি ।শয্যাগত তার ভীষণ মন খারাপের অসুখে ।। এরপর চেনা নাম ধরে ডাকে কেউ দোপাটি’র ছাতা খুলে।শরীর ভেজায় সেও।। ডাকপিয়নে পরে থাকে চিঠি।চলে গেছে ফাল্গুন , আমি ভাবি সোহাগী রাত ,তার হয়েছে খুন।অন্য সে’আগুন।। কেন ভুলে যাই এ অবহেলা , কেন ভুলে যাই দাগকাটা তার বিষন্ন বিকেল…

  • যুদ্ধাগ্নি – মৌ দাশগুপ্ত

    আমি কখনও যুদ্ধের বা যুদ্ধবাজ মানুষদের চোখে চোখ রাখিনি, তবু দু হাতে মুখ ঢাকার ছলে দশ আঙ্গুলের ফাঁক দিয়ে দেখে নিয়েছি ধ্বংসের সাথে সর্বনাশের সহবাস, চোখের জলের সাথে আপাত বৈরিতার অভিনব গমণদৃশ্য, লোভ আর আর হিংসার সর্বগ্রাসী ব্যভিচার, আর আগ্রাসী ক্ষমতার সাথে রাজনৈতিক আগুনের অবাধ কামলীলা। যুদ্ধের আগুন নিভে গেলে স্তিমিত ভস্মের কাছে আঁজলা পেতেছি,…

  • হারানো সুর – শুভদীপ চক্রবর্তী

    ভারাক্রান্ত হৃদয়ের ডাকে অস্পষ্ট চোখগুলো মাঝে মাঝেই ভাষা হারিয়ে মিশে যায় মেলানকলির অতলে। বিষন্ন মন ভেসে যেতে চায় অশ্রু ধারায়, সযত্নে লালিত স্বপ্নের ডিঙি বেয়ে ছন্দহীন কোনো সুর তালে।   যে নিরিবিলি ছায়ায় একদিন মনের সাথে মনের কাটাকুটি খেলত ওরা, আজ দেখো ওদের দৈন দশা। গ্রহণ কেটে বাস্তবতার তীব্র তাপে জ্বলছে ওদের দাহ্য ভালোবাসা।  …

  • অতনু চট্টোপাধ্যায়ের পাঁচটি কবিতা

    অবলোকন বিজ্ঞানমেলায় প্লাস্টিকের ছাউনিতে বসে পূর্ণাঙ্গ আকাশ, তারকাখচিত মণ্ডল, টরাস, ক্যাসিওপিয়া… সমুদ্র প্রাচীন এক ভয়ে খুব সন্তর্পনে হাঁটু অব্দি সবেমাত্র নেমেছি, কে যেন বলে উঠলো – “দেখো, দেখছে তোমাকে।” অস্পষ্ট সঞ্চালিকার গলা -কিশোরীর, অন্ধকারে একটা শিশু কেঁদে উঠলো , ‘ বিলয় ‘ শব্দটা তখনই হটাৎ মাথায় আসে। যে অশ্রুপুঞ্জ মেঘ হয়ে এতদিন থমথমে করে রেখেছিল…

  • পেট – সেলিম মন্ডল

    এমনভাবে নখ খুঁটে খাচ্ছ মনে হচ্ছে, নেলকাটারের দোকানগুলো ধর্মঘট ডেকেছে তোমার ধর্মঘটে আপত্তি ছিল অথচ, আজ নখ চিবানো থামাচ্ছ না ডাক্তারবাবু বলেন, পেটের রোগের সঙ্গে নখের বিরাট সম্পর্ক তোমার কোনো ধরা ডাক্তার নেই কিন্তু পেটের জন্য চেরিনখ খোঁটো সরুগলির মাথায় গলিতে নীচুস্বরের মিছিল মিছিলে নখহীন নখমালিকদের অসামঞ্জস্য ভিড়

  • গুচ্ছকবিতা – সুদর্শন প্রতিহার

    (১) সূর্য ওঠা থেকে ডোবা অবধি তুমি উজ্জ্বলা হৃদমাঝারে … কালির দোয়াতের সেই হামাগুড়ি আজও পঁচিশ বছরের ছবি আঁকে । (২) যে প্রশ্ন গুলো উত্তর খুঁজতে খুঁজতে আজও প্রশ্ন হয়েই বেঁচে রয়েছে সেখানেই তোমার অফিম মৃত্যু হয়েছিল । (৩) যাকিছু থেকে গিয়েছিল … অসম্পূর্ন সবই উড়িয়ে দিয়েছিলে নস্টালজিক হওয়াতে…নেশার ঘরে । (৪) যে মদিরা একটু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *