নিদাঘবেলা – শিবানী

শেয়ার করুন

(১)

শোকের ওপর রোদ এসে পড়ে,
ঝিকমিকিয়ে ওঠে অশ্রু-ঘাম…
ধাঁধা লাগা চোখ তখন অলঙ্কারভ্রমে ঈর্ষিত হতে দেখি…
দেখি, তপ্ত গ্রীষ্মদুপুর কীভাবে খরতাপে
নীরবে পুড়িয়ে চলেছে
অ-সুখ, সম্পর্ক…

(২)
ক্লান্ত দুপুর বেয়ে
ভাঙাচোরা সংসারের টুকরো ভরা গাড়ি
টেনে নিয়ে চলেছে
কপাল থেকে ঘামের ফোঁটা ঝরে পড়ছে খই-এর মতো
আর ওর সাথে
পিচগলা পথের পিছুটান কাটিয়ে
ধ্বংস শেষে অপেক্ষার হাসিমুখের ঢাল বেয়ে
গড়িয়ে যাচ্ছে বাতিল আসবাবেদের ভাগ্য…

(৩)
ক্লান্তি জুড়োতে যে ছায়ায় বসেছে,
গাছের দোষ তাকে আপন ভেবে নেওয়া-
সুশীতল মমতা উজাড় করে আগলে ধরে,
হাত-পা নেড়ে বাতাস করে ঘাম শুকোয়,
ঘুমন্ত পান্থের বুকে চুপিচুপি ছুঁইয়ে দেয়
পাতার আদ…
পুনরাবৃত্ত সুরে দুপুর পেরোলে
শুকনো পাতা ঝেড়ে ফিরতি পথ ধরে পথি…
ফিরেও দেখে না,
অপরাহ্নলোকে দীর্ঘতর হয়েছে বিষণ্ন ছায়ার…
আর
তার ছায়াকে ছায়া দিয়ে ছুঁয়ে আছে বোকা তরু,
যতদূর সম্ভব…

সন্ধ্যার আঁধারে
মাঝমাঠে নিকষ অন্ধকারের একাকিত্বে মিশে
ভগ্নস্তূপের মতো দাঁড়িয়ে থাকে গাছ,
আবার কোনো দগ্ধদুপুরে পথিকের ফেরার অপেক্ষা…

শেয়ার করুন

Similar Posts

  • শিশির আজমের পাঁচটি কবিতা

      ভাসমান সুপার মার্কেটের যন্ত্রণা নরম লাল জুতোর ওপর মেয়েটা ভেসে রয়েছে সুপার মার্কেটে যখন আমরা কথা বলছি আমাদের কথাগুলো মহাশূন্যে ভেসে রয়েছে বাগানের ধাবমান বাতাসে পাথরে গড়া মুখ আর কিছু ব্যথা পৃথিবীতে শান্তি আসুক আমার যদি বিশ্রাম থাকত নিশ্চিন্তে সেখানে বসিয়ে দিতাম                        …

  • কৌরব বংশ – অভি গুপ্ত

    পৃথিবীর চারদিকে আজও তারা আছে যাদের আঙ্গুলী হেলনে বাকী সব বাঁচে। রাজনীতি নয় শুধু তাদের সৈকতাবাস ধর্ম ও দেয় তাদের কাঙ্খিত বিশ্বাস। রুক্ষতার ধ্বজা ওড়ে প্রান্তিক কামনায়। জীবনের মদিরা আকন্ঠ পান করে অসাম্যতার হার পরে উঠে আসে যারা। বৈধ অসুখী হয়ে যারা অাজন্মকাল ধংসের মাতোয়ারায় মগ্ন হয়ে রয়। সকলেই বাঁচতে চায় আপন মহিমায়। কিছু জন…

  • শিবসাগর দেবনাথের পাঁচটি কবিতা

    পরমাণু তোমাদেরও হারাবার আগেজেনে রাখি, অনিশ্চয়তা প্রকৃত সামান্য বিষয়সংখ্যালঘু বৃষ্টির ভয়ে যেরকম জলাধার হয় মহাকাশ আমাদের বিনয়-যাজকঅশেষের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র শেষ হই রোজই —এই জ্ঞান যুগপৎ ভয় ও ভুলের,যেভাবে দেহাতি ভোরদূরোদয় মোরগের ডাক আদায় করেছে …ও বধির স্কুল নিজের ফাটলগুলি কখন-ই বা আলোয় ধরেছি?বোতাম ঘরের তীরে বাড়ন্ত ববিনের সায়যে আমি তস্য বধির, অচিরেই চেয়ে নিতে…

  • চুপ কথা – অনিন্দিতা সেন

    চুপ কথা যত গল্প হয়ে ছড়াক কথার মেঘ, মেঘালয়া কথারা চলে দিনের পিছে পিছে, মোহ জড়ানো আবেশ দ্যাখে নির্ভার সে আবেগ আমার আমিকে হারাই যখন ধূপছায়ারই বাঁকে! মনে রাখা সেই রূপকথারই সম্মোহনের ডাক, সব ফেলে দিয়ে ছূট্টে আসা…… বাঁশিওয়ালার হাঁক, উপেক্ষিত আদর তখন জানালার ফাঁকে ফাঁকে হৃদয় যেভাবে বুক পেতে দেয়….. নিরলস ছবি আঁকে।

  • পেট – সেলিম মন্ডল

    এমনভাবে নখ খুঁটে খাচ্ছ মনে হচ্ছে, নেলকাটারের দোকানগুলো ধর্মঘট ডেকেছে তোমার ধর্মঘটে আপত্তি ছিল অথচ, আজ নখ চিবানো থামাচ্ছ না ডাক্তারবাবু বলেন, পেটের রোগের সঙ্গে নখের বিরাট সম্পর্ক তোমার কোনো ধরা ডাক্তার নেই কিন্তু পেটের জন্য চেরিনখ খোঁটো সরুগলির মাথায় গলিতে নীচুস্বরের মিছিল মিছিলে নখহীন নখমালিকদের অসামঞ্জস্য ভিড়

  • |

    অচেনা – অনিন্দিতা সেন

    গভীর জংগল দেখেছ কখনো? গাছেরাও একা নয়, ওরা কথা বলে নিজেদের ভেতর উজাড় করে সবটুকু, শনশন বাতাসে ভাসে ওদের অনুভূতি, মাছেরাও তীব্র রোমান্সে কাছে আসে নদীর জলে পাড়ে ভেসে ভেসে আসে শীৎকার। মানুষ কিন্তু একা, এক্কেবারে একা। কখনো পুরোন না হওয়া ইতিহাস বসন্ত পলাশের গন্ধ মাখে, উতলা শ্রাবণকে বুকে নিয়ে পাগল হাওয়া চেনায় পথটুকু ফিরে…

7 Comments

  1. চমৎকার সব লেখা। ৩ নং ‘আদর’-কে ‘আদ…’, ‘পথিক’-কে ‘পথি…’— এই শব্দগত অসম্পূর্ণতা কি ইচ্ছাকৃত?

  2. ” ক্লান্তি জুড়োতে যে ছায়ায় বসেছে,
    গাছের দোষ তাকে আপন ভেবে নেওয়া “- দারুন 👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *