|

মধুচন্দ্রিমার বিছানা – সাইফুল ভূঁইয়া

শেয়ার করুন

মধুচন্দ্রিমার বিছানায় ঝরছে বৃষ্টি

ঘুমন্ত মুখে উড়ছে তোমার চুল

ঝরনার জল

শরীর বেয়ে নামছে সুতাং নদী

ঘা-ক্ষত গায়ে নিয়ে ভাবছি-

আমি কোন্ মাছ

মেঘালয় থেকে এসেছি শ্যাওলার ঘ্রাণে

ভাটির দেশে আমি যাবো ফিরে।

 

মধুচন্দ্রিমার বিছানায় একটা টিয়া পাখি

ঠোঁটে এক মৃত চিঠি

অশ্রুতে ধুয়ে গ্যাছে সব নীল অক্ষর

জানালায় কাঁদছে লাল-ফ্রক একটা অন্যের-চাঁদ

আমি বসে আছি জাহাজের অপেক্ষায়

চলে যাবো ঘুমন্ত নগরী কালাহারি মরুভূমি

ধুলোর রাজপথে কাঁদছে শিশু

ক্লান্ত উট দরোজায় মুসাফির পা।

 

আমি চলে যাবো।

 

শেয়ার করুন

Similar Posts

  • নারী – উজ্জ্বল সামন্ত

    আমি নারী আমিই আধার সৃষ্টি আমাতে দশমাস দশদিনে পৃথিবীর আলো দেখা ধূলার ধূলীতে কত কষ্ট সহ্য করে বুক ভরা স্নেহে কোনো বিশেষ দিন পালনে নয় শ্রদ্ধা ও সম্মানিত হতে চাই সমাজে প্রতিটি মানব হ্রদয়ে সস্নেহে শিক্ষা , প্রতিষ্ঠা,  সার্বক উন্নয়ণে পুরুষের সমকক্ষ হয়ে সমান তালে আমি স্বাধীন সেই দিন ই যেদিন থাকবে না মনে কোনো…

  • পেট – সেলিম মন্ডল

    এমনভাবে নখ খুঁটে খাচ্ছ মনে হচ্ছে, নেলকাটারের দোকানগুলো ধর্মঘট ডেকেছে তোমার ধর্মঘটে আপত্তি ছিল অথচ, আজ নখ চিবানো থামাচ্ছ না ডাক্তারবাবু বলেন, পেটের রোগের সঙ্গে নখের বিরাট সম্পর্ক তোমার কোনো ধরা ডাক্তার নেই কিন্তু পেটের জন্য চেরিনখ খোঁটো সরুগলির মাথায় গলিতে নীচুস্বরের মিছিল মিছিলে নখহীন নখমালিকদের অসামঞ্জস্য ভিড়

  • আঁধার-প্রবাসী – সাগর সূত্রধর

    হেথা হতে যাও, পুরাতন। হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। আবার বাজিছে বাঁশি, আবার উঠিছে হাসি, বসন্তের বাতাস বয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছি আমি, দূরে, বহুদূরে, শত-অভিমান ভরে ফিরবো না জেনো কোনোদিন, বিদায় চিরোতরে। শুভ্র মেঘ য্যামন অস্পৃর্ষনীয় সুন্দর সুদূর আকাশে তারা-ফুল শুধুই দেখা যায় নক্ষত্র প্রকাশে। শ্রান্ত দিঘিতে ফোটে যেমন ক্ষণিকের আলো-ছায়ার খেলা তোমার জীবনে…

  • অন্তর্বাসে লজ্জাকঙ্কাল – অনুরূপা পালচৌধুরী

    সস্তা মাল : আমদানিতে মেটারনিটি চাঁদফল পবিত্র ফুলজরায়ুতে বিরোধী গন্ধ অথচ নগ্ন পাঁপড়িতে অতৃপ্ত দেবতারই দীর্ঘায়ু আউলিয়া ফুটপাতে বরফ ঊর্বরতা : কেটে ফেলি উন্মাদ কুয়াশার সাদাটে স্রোত শিকড়ে অর্ধনারীশ্বর। পদ্মযোনির হুতাশে লজ্জাবতীর লালছোপ।আমি নারী দিনের লোমশবুকে রাতের ঘনিষ্ঠ চোখ। চোখের পাতা। পাতায় সবুজ স্টেরিওটাইপ। নক্ষত্রসন্ধি।পৃথিবীর ভেদচিহ্ন পালন মা তুমিও____ পরিপূরক আলোপিন্ডে আবেগের দইবড়ায় রজত জয়ন্তী…

  • নষ্টা আয়নার পাপড়িগুলোতে – রাহুল গাঙ্গুলী

    গভীরতা ও সিঁদুর।(কে?) বেশী চমকায় অশ্লীল তাজমহল।চুষলে (লাল) বালি-ছাদ কেঁপে ওঠে নগ্নতা।আদর স্পর্শে ঝুরো বর্ষা রাস্তা ও পথ।মুখোমুখি প্রমুখ স্লেট-পেন্সিল মেঘ : মেথি-কপাল জুড়ে মেরুন   মেরুন জুড়ে কপাল-মেথি : মেঘ-পেন্সিল স্লেট প্রমুখ মুখোমুখি।পথ ও রাস্তা বর্ষা ঝুরো স্পর্শে আদর।নগ্নতা ওঠে কেঁপে ছাদ-বালির (লাল) চুষলে : তাজমহল অশ্লীল চমকায় বেশী (কোথায়?)।সিঁদুর ও গভীরতা পাপড়িগুলোতে আয়না…

  • |

    দেশ ভোলে না – পিউ দাশ

    মুখ ফিরিয়ে নিও না– একবার মুখ ফিরিয়েছিলাম আমি–আর দেশ হারিয়েছি– আর ভাষা হারিয়েছি যা হারিয়েছি তাদের নামও হারিয়েছি, আকার হারিয়েছি রয়ে গেছে কেবল কাগুজে মানচিত্রের উপর ফাঁকা কিছু স্থান– নিঃশব্দ, শুনশান; এখন রুখু হাওয়ায় কেবল ধুলো ওড়ে সেখানে রয়ে গেছে অর্থহীন কয়েকটা শব্দ; গোঙানির মত, সেই ভৌতিকতা–শিহরণ আনে মুখ ফিরিয়েছিলাম, তাই অপেক্ষায় আছি একদিন কেউ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *