ব্যাকুল খুশবু – জামাল হোসেন

শেয়ার করুন

জন্মের সাংঘাতিক এই অনাগ্রহের কালে ,
আমাদের পবিত্র ভূমিতে মৃত্যু ভীষণ চর্চিত এখন।
আমার চোয়ালে লোহিত বিস্ফোরণ দেখেই তুমি জানবে দরদী,
এই মৃত্যু চর্চা আমার ভীষণ পবিত্র লাগে ।
বিশুদ্ধ পুরাণের মত।
মাংসের গন্ধে আমার সমস্ত চেতনা নমিত হয়ে আসে।
সারা শহর কামে সুবাসে ভরে দিবে,
এমন একজন সুহৃদ খুজেছি অনেকদিন। আমরা শহরের লোকেরা।
আজ আমাদের শহরে অসংখ্য সুহৃদ ব্যকুল খুশবু ছড়াচ্ছে অপার নিষ্ঠায়।
হে অন্তর্যামী ,প্রান সৃষ্টি এবং হরণের দায়
থেকে আপনি পেলেন অনায়াস মুক্তি।
আপনার আনন্দ , পুরাণে চর্চিত হবেন আপনি যুগান্তর।
আমার চোয়ালে রক্তের ফোয়ারাও একদিন গসপেল হবে । আপনি জানবেন ভীষণ।

শেয়ার করুন

Similar Posts

  • দুটি কবিতা – মহাদেবাশা

    বাতাসে লতিয়ে ওঠা ঢেউ বাতাসে ঝড় উঠেছে, তুমি কুড়িয়ে রেখেছো নদী,তোমার & চাওয়া পাওয়ার সিঁড়িগুলো ছোটো হতে হতে দূরবীণ হয়ে উঠেছে, রাস্তার ঘরে ঘাসফুলের মলাট, ঘ্রাণে ঘ্রাণে ভরে যাচ্ছে আঁচল, আয়না হয়ে উঠেছে টিপ, একেই সংস্কার বলি, আর চোখকে নদী, বারান্দায় অনায়াসে পৌঁছে যায় রোদ, রোদের পেয়ালায় চুমুক উঠে ঘোড়ার, এসময় অন্ধকারে মেঘ উঠে, গম্বুজ…

  • অয়ন ঘোষের পাঁচটি কবিতা

    মহাকাব্য স্বরবর্ণের ভোর পেরিয়ে মুখ রেখেছে আগুনে পাঁজরের পাশে চোখ উল্টে পড়েবিশ্রাম। ক্ষতের ওপর বিশল্যকরণী প্রলেপমৃত্যুবাণ রাখা আছে গোপন দেরাজে।রোজ ডিঙিয়ে যাও এঁটো শরীরপোড়া আঙরার মধ্যে ঘুমিয়ে পড়েবাসি মরা। এক তৃণভূমি তছনছ করে অন্য ঘাটে সোহাগ খোঁজেবেদের চুবড়ি। অস্থি বিসর্জন। মাংসের বল্মীকে মন রাখলেএকটা শ্লোকও দেবতার চরণ পায় না, রসিক। মানুষ সুতোর ভিতর বুনন ছিল…

  • ছায়ারা তোমার কাছে – দ্বিজেন্দ্র ভৌমিক

    ১ সময় কি মৃত? বিষণ্ণ প্রহর থেকে জেগে ওঠে স্তব। সময় রেখেছে শূন্য প্রহরের যাপনসম্ভব · নেমে আসে ঘুম। নেমে স্মৃতিরা স্থবির জড়াল পাখিটি— ডানা— ভাসমান জলে— উথলে পড়েছে মদ : ভিতরে বাহির · বিশুষ্ক প্রান্তর আর ধূ ধূ বালিয়াড়ি জনশূন্য; শুষে নেয় আলোকে স্থূল কৃষ্ণগহ্বর। পিছনে ধাবিত পুচ্ছ : নিজেকে হারায় ২ মৃতেরা আড়াল…

  • আঁধার-প্রবাসী – সাগর সূত্রধর

    হেথা হতে যাও, পুরাতন। হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। আবার বাজিছে বাঁশি, আবার উঠিছে হাসি, বসন্তের বাতাস বয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছি আমি, দূরে, বহুদূরে, শত-অভিমান ভরে ফিরবো না জেনো কোনোদিন, বিদায় চিরোতরে। শুভ্র মেঘ য্যামন অস্পৃর্ষনীয় সুন্দর সুদূর আকাশে তারা-ফুল শুধুই দেখা যায় নক্ষত্র প্রকাশে। শ্রান্ত দিঘিতে ফোটে যেমন ক্ষণিকের আলো-ছায়ার খেলা তোমার জীবনে…

  • কালবেলা – আশিস ভৌমিক

    প্রণয়হীন সভ্যতার বুকে হাতড়ে বেড়াই মিষ্টি প্রেমের কবিতা ! রাতের আঁধারে হাইড্রেনের নোংরা জলে খুঁজি শাপলা ফুল ! রাত-পরীরা ড্রেন ছাপিয়ে উঠে আসে রাজপথে নিয়নের আলোয় যোজনগন্ধা হয়ে ওঠে । পরাশরেরা সস্তায় ভালবাসা কেনে ! গভীর রাতের আলোরা ম্লান বাসি ফুলের গন্ধে । ফ্ল্যাট বাড়ির জানলা চুঁইয়ে তখন ভেসে আসে সিরিয়ালের বিষাক্ত নিশ্বাস । রাতে…

  • |

    কাদম্বরী – আর্যতীর্থ

    সব আগুনের একটা চকমকি লাগে। সে তুষের ধিকিধিকিই হোক, বা দাবানলের দাউ দাউ। কে জ্বলে ছাই হবে, আর কে হবে চিরদীপ্যমান, সেই দহনের বিস্তারের বহু আগে, অন্ধকারে লুকিয়ে থাকে চকমকিদের গল্প। ইতিহাস সাক্ষী, চিরভাস্বর রবিরও একজন কাদম্বরীর প্রয়োজন হয়েছিলো। সব সোনার একটা কষ্টিপাথর লাগে। যাতে ঘষে দেখতে হয়, আর কত পুড়ে গেলে নিখাদ সোনা পাওয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *