যুদ্ধবাজদের উদ্দেশ্যে কিছু কথা – মন্টু মিত্র

শেয়ার করুন

যুদ্ধ চেয়ে তোমার কী কোনো লাভ  হয়েছে
হে আমার  মহাদেশ এশিয়া ?
হিরোশিমা দিবস তোমার চোখে অশ্রু উদ্‌গত করে না?
না কী, চোখ বন্ধ করে থাকো
ওই দেশের ধনতন্ত্রের লিপ্সার সংস্কৃতিতে?
ইতিহাসের পাতায় শুধু লুন্ঠনের পতাকা –  যুদ্ধ
পাতা উল্টিয়ে দ্যাখো কতো কতো সাম্রাজ্যের উত্থান পতন
মানুষের মৃত্যু ধ্বংস – এই ট্রাডিশন যুদ্ধের
আজ পৃথিবী যুদ্ধে পঙ্গু হয়ে গেছে।
তবুও হৃদয়ে করুণা নেই, ব্যথা নেই হে উদাসী এশিয়া?
আজও ভেরী বেজে চলেছে যুদ্ধের তোমারই
বিষম কাটা ছেঁড়া শরীরে –
আজ পাঞ্চজন্যে নতুন ঘোষণা আনো  হে মহাদেশ
যুদ্ধ নয়, শান্তির দরজা জানলা খুলে যাক।

শেয়ার করুন

Similar Posts

  • সীতা হেমব্রমের পাঁচটি কবিতা

    আখা জ্বলছে, কয়লার বিরাম নেই লেখা আসার আগে, সন্তানজন্ম ফিরে আসে। স্বপ্ন তখন স্বরবর্ণে আসত, ফিরে যেত ভ্রূণ বিষাক্তকরে। মনে হত, মরা বাচ্চা বিয়োব আমি; নীল হয়ে যাওয়া, রক্তনাড়ী জড়ানো গলায় সে মাকেনা বলেই হয়ত ফিরে যাবে সম্পূর্ণ জীর্ণ । দলা পাকানো জরায়ু তছনছ করে গোটা বাড়িটাই ভেঙে পড়ল, সলতে পাকানোএক ফোঁটা জলও নিল না…

  • বর্তমান, উত্তরের অপেক্ষায় – উজ্জ্বল সামন্ত

    না বলা কথাগুলো হয় “কবিতা” নয়তো “গল্প” হয়ে ওঠে একান্ত নিজেরই খেয়ালে.. সম্পাদকের খোজে ,তোমাদের ভালবাসা প্রেরণা  যোগায় আমার “লেখা” জীবন বড় বিচিত্র ,জন সমুদ্রের মেলা খাটি মানুষের বড়ই অভাব সমাজে হিংসা, পরনিন্দা,কুটকাচালি, হানাহানি , দাংগা স্বাথপর ও যান্তত্রিকতা মানুষের মনে নেই সৌহাদ্য, সম্প্রীতি ও সহনশীলতা মনীশীদের উক্তি  আজ নীতি কথা নেই ভায়ে ভায়ে মিল…

  • শিবসাগর দেবনাথের পাঁচটি কবিতা

    পরমাণু তোমাদেরও হারাবার আগেজেনে রাখি, অনিশ্চয়তা প্রকৃত সামান্য বিষয়সংখ্যালঘু বৃষ্টির ভয়ে যেরকম জলাধার হয় মহাকাশ আমাদের বিনয়-যাজকঅশেষের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র শেষ হই রোজই —এই জ্ঞান যুগপৎ ভয় ও ভুলের,যেভাবে দেহাতি ভোরদূরোদয় মোরগের ডাক আদায় করেছে …ও বধির স্কুল নিজের ফাটলগুলি কখন-ই বা আলোয় ধরেছি?বোতাম ঘরের তীরে বাড়ন্ত ববিনের সায়যে আমি তস্য বধির, অচিরেই চেয়ে নিতে…

  • ঘূর্ণি – মেঘালয়

    কবিতাটা এইভাবে শুরু করা যাক। ধরা যাক, বহুযুগ আগে এখানে একবার সন্ধ্যা হয়েছিল ধরা যাক, বহুযুগ আগে এখানে একদল হাঁস ডানা মেলেছিল ধরা যাক, বহুযুগ আগে এখানে মেঘের তলায় দাঁড়িয়ে আমি এইসব দেখছিলাম– কবিতাটা বোধহয় ঠিক পঞ্চায়েতের মতো হল না– পঞ্চায়েত? পঞ্চায়েত বলতে, ওই তো গো, কয়েকটা বৃক্ষরোপণ মাটি চাপা দিয়ে বাড়ির ক্যাঁদালি পর্যন্ত ঢালাই…

  • চুপ কথা – অনিন্দিতা সেন

    চুপ কথা যত গল্প হয়ে ছড়াক কথার মেঘ, মেঘালয়া কথারা চলে দিনের পিছে পিছে, মোহ জড়ানো আবেশ দ্যাখে নির্ভার সে আবেগ আমার আমিকে হারাই যখন ধূপছায়ারই বাঁকে! মনে রাখা সেই রূপকথারই সম্মোহনের ডাক, সব ফেলে দিয়ে ছূট্টে আসা…… বাঁশিওয়ালার হাঁক, উপেক্ষিত আদর তখন জানালার ফাঁকে ফাঁকে হৃদয় যেভাবে বুক পেতে দেয়….. নিরলস ছবি আঁকে।

  • পৌষালী চক্রবর্তীর পাঁচটি কবিতা

    চৌষট্টি যোগিনীর একজনকে পুরোনো জমিদার বাড়ির পরিত্যক্ত আঘাটায়জমে থাকা শ্যাওলার মতোতোমাকে আহ্বান করি,একবার এ সংসারে এসোদু-এক দিন কাটিয়ে যাও আমাদের রোজনামচায়দেখে যাও জলে ভেজা সলতে কতটা অগ্নিশলা ধারণ করতে পারে, আদৌ পারে কিনা?এই মন্দ্র মেঘে বেজে ওঠা সহজিয়া বীণে,রন্ধ্রপথে ঢুকে আসা নৈরামণি আলোতার অজস্র পতঙ্গ-প্রলাপ নিয়েআমাদের পতন উত্থানপ্রতিদিন জ্বলে ওঠেপ্রতিদিন নিভে যায় অনন্ত ব্যোমে ওহে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *