জীবনের কথা বলিতে ব্যাকুল (গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের আত্মজীবনী) – অনুবাদ: অরুন্ধতী ভট্টাচার্য ( পর্ব ১৬ )
মূল স্প্যানিশ থেকে অনুবাদ: অরুন্ধতী ভট্টাচার্য পর্ব – ষোলো ১৯৩০ সালের ডিসেম্বর মাসে সিমোন বোলিবারের মৃত্যুর শতবর্ষ উদযাপনের সময় দাদু-দিদিমা আরেকবার বাররানকিয়ায় গেলেন আমার বোন আইদা রোসার জন্ম উপলক্ষে। বাবা-মায়ের চতুর্থ সন্তান আইদা। কাতাকায় ফেরার সময় দাদু-দিদিমা সঙ্গে করে নিয়ে এলেন আমার আরেক বোন মার্গোতকে। তার বয়স তখন সবে এক বছর কয়েক মাস। আর বাররানকিয়ায়…

