বাংলার রাজনীতিতে নতুন পর্ব – সৌম্যজিৎ রজক
ছোটো থেকে পাড়ার মাঠে প্রতিবার শূন্যে আউট হওয়া ছেলে হঠাৎ একদিন চোখ-কান বুজে ব্যাট ঘুরিয়ে ওভার বাউন্ডারি হাঁকিয়ে ফেললে তার মাথা আউলে যায়। এক দেড় মাস রাতে ঘুম আসে না, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। একদিক থেকে দেখলে পশ্চিমবঙ্গে বিজেপিরও সেই হাল-ই হয়েছে। বাংলায় সরকার বানানোটা ভারতীয় জনতা পার্টির কাছে হাতে চাঁদ পাওয়ার মতনই ব্যাপার। জনসংঘের…

