মীর মোশাররফ হোসেন বিস্মৃতির অন্তরালে – দীপক সাহা
উনিশ শতকের বাংলার নবজাগরণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি হিন্দু-মুসলিম ঐক্যের আদর্শ তুলে ধরেন। ধর্মীয় বিশ্বাসকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে মানবিক মূল্যবোধ, বিচার ও সাম্যের এক দুর্লভ পরিচয় রয়েছে তাঁর লেখায়। মুসলমান ধর্মাবলম্বী হয়েও মুসলমানের গোমাংস খাওয়ার বিরুদ্ধে তাঁর লেখনী ছিল ক্ষুরধার। শরীরে জমিদারি রক্ত থাকলেও লম্পট, অত্যাচারী জমিদারদের কুকীর্তি নিয়ে নাটক লিখতে তিনি দ্বিধাবোধ করেননি। আজীবন…

