বর্ষশেষের কলকাতা : কলকাতার ক্রিকেট (পর্ব ৪) – সুমিত গঙ্গোপাধ্যায়
চতুর্থ পর্ব ১৯০০ সাল। ঝঞ্ঝাবিক্ষুব্ধ, বিজ্ঞান-দর্শন-সাহিত্যের আধুনিক সময়ের সূত্রপাতের শ্রেষ্ঠ শতকের সমাপ্তিতে আগমন ঘটছে বিংশ শতাব্দীর। স্বাভাবিকভাবেই ব্রিটিশদের কাছে এর গুরুত্ব ছিল অপরিসীম। বাঙালির ক্ষেত্রে বিষয়টির বর্ণনা পাওয়া যায় বিমল মিত্র-র ‘সাহেব-বিবি-গোলাম’ উপন্যাসে। তখন লর্ড কার্জনের সময়। বাংলা ভাগের ঘটনা তখনও ঘটেনি, কিন্তু ভিতরে ভিতরে চেষ্টা ভালো মতোই চলছে। কয়েক বছরের মধ্যেই তার জের দেখা…

