সংগীত সাধক অতুলপ্রসাদ সেনের জন্ম সার্ধশতবর্ষ — দীপক সাহা
লোকমান্য তিলক কারারুদ্ধ হয়েছেন, প্রতিবাদে দেশ উত্তাল। অতুলপ্রসাদের বাড়িতে সেদিন অতিথি বিপিনচন্দ্র পাল ও শিবনাথ শাস্ত্রী। তাঁদের সামনে গাইলেন ‘কঠিন শাসনে করো মা শাসিত’।১৯১৩ সালে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির পর অতুলপ্রসাদের গুরুবন্দনা ‘বাজিয়ে রবি তোমার বীণে/আনল মালা জগৎ জিনে’….।আর শান্তিনিকেতনে স্বয়ং রবীন্দ্রনাথ তাঁকে শোনাচ্ছেন ‘মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ, তোমায় করিগো নমস্কার ‘….,প্রত্যুত্তরে অতুলপ্রসাদ গাইছেন,…

