জাগরণ – দীপন বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

সৃষ্টি-সেরা নারী-রে তুই, তবুও অনাহূত,
বোঝা ভেবে আজন্ম অপমান, আজও অব্যাহত।
মাটির প্রতিমা পুজিতা হন, জ্যান্ত প্রতিমা লাশ,
বিকৃত পুরুষ, বিকৃত বাসনা, ঘটায় সর্বনাশ।
পুরুষ-জাতির ভোগ্যা হয়ে, হারাস নিজ শরীর,
মৌন পৃথিবী দেখে শুনে, স্বার্থ মগ্নেই বধির।
তিন কিংবা তিরাশি হোক, কেউই পেলনা ছাড়,
মানবরূপী দস্যু পশুর, অবাধ অত্যাচার।
‘ধর্ষিতা’ তকমা নিয়ে-রে তুই, সম্মান খুঁজিস বাঁচার,
ধর্ষক ঘোরে বুক উঁচিয়ে, আজব এ-কি বিচার!
লাঞ্ছনা-গঞ্জনার তকমা ঝেড়ে, জাগ-রে দুর্জয় নারী!
সগর্বে বল, ‘দেখরে পুরুষ! আমারাও সব পারি’।
পুরুষ নারী সবাই সমান,নেইকো ভেদা-ভেদ,
নারী হয়ে জন্ম নিলে, কেনরে বৃথা খেদ?
সম্মান নিয়ে ছিনিমিনি, সহ্য করিস-নে আর,
দুর্বল হয়ে পদে-পদে, খাস-নে তোরা মার।
প্রতিভা-প্রভায় সর্বক্ষেত্রে,হোসরে অনন্যা-জয়ী,
আঁধার দেশেও দৃঢ় শপথে, স্বপ্ন বুনে রই।

 

শেয়ার করুন

Similar Posts

  • কবিতার জন্ম – প্রাপ্তি সেনগুপ্ত

    তারপর সবটুকু নীরবতা পালনের অনুষ্ঠানে শেষ হয়, একজন ব্যস্ত হয়ে, আকাশ ছোঁয়ার অছিলায় অন্য কারোর স্বপ্ন ছোঁয়! স্বপ্ন ওড়ে,ছেঁড়া তুলোর মতো, যত্ন করে মন বন্দী থাকে ভালোবাসা; দুটো মানুষ শুধু অধিকারবোধে দুঃখ যাপন করে, একটা ভোরেও একসাথে সূর্যোদয় দেখা হয় না আর, কথার পরে কথা জমে,আর কিছু কবিতার জন্ম হয়…

  • একটি লম্বা লাইন – জিললুর রহমান

    একটি লম্বা লাইনে প্রভাতফেরিতে দাঁড়িয়ে রয়েছি মধ্যরাতে একুশের অপেক্ষায়— হাতে ফুল — নগ্ন পদ — শাদা পাঞ্জাবির সাথে ঢলঢলে পাজামা একটি দীর্ঘ লাইন এক সুরে গুঞ্জন করছে শীতল বাতাসে রোমকূপে শীতকাঁটা উঠে আছে আমরা অপেক্ষমান সেই বায়ান্নোর ফেব্রুয়ারি থেকে ওরা বলেছিল যাহা বাহান্ন তাহা তেপ্পান্ন আমরা প্রতিবাদ করি আমাদের মাতৃভূমে বায়ান্ন জুড়েই আছে মাথা নত না করার দৃপ্ত স্বরআছে শহিদের রক্তাক্ত শার্টের ’পরে…

  • নারীর প্রতি – শাহিন চাষী

    তুমি চাইলেই পায়ের শিকল ছিঁড়তে পারো নির্দ্বিধায় যেমন ছেঁড়-সেলাই সুতার। তুমি চাইলেই প্রদীপ জ্বেলে মুছে নিতে পার অবলীলায় তোমার যাবতীয় অন্ধকার। কে দেয় তোমাকে বাঁধা? কে রোখে তোমার পথ? তুমি তো আমার জীবন সত্ত্বার জ্যোতির্ময় অহংকার। সাহসিনী হও, কেটে যাবে মেঘ, বাতাসে মিলাবে অনাহুত দীর্ঘশ্বাস, দিগন্তে আসবে আলোর বাণ। তুমি জাগলেই তোমার সীমান্ত জুড়ে বসন্ত…

  • পেট – সেলিম মন্ডল

    এমনভাবে নখ খুঁটে খাচ্ছ মনে হচ্ছে, নেলকাটারের দোকানগুলো ধর্মঘট ডেকেছে তোমার ধর্মঘটে আপত্তি ছিল অথচ, আজ নখ চিবানো থামাচ্ছ না ডাক্তারবাবু বলেন, পেটের রোগের সঙ্গে নখের বিরাট সম্পর্ক তোমার কোনো ধরা ডাক্তার নেই কিন্তু পেটের জন্য চেরিনখ খোঁটো সরুগলির মাথায় গলিতে নীচুস্বরের মিছিল মিছিলে নখহীন নখমালিকদের অসামঞ্জস্য ভিড়

  • একটা সিগনাল – ঝর্ণা মুখোপাধ্যায়

    প্রাচীন মানুষটার কাছে জেনেছিলাম যুদ্ধ হাঁটছে অনমনীয় পুঁজি অমঙ্গলের দিকে সিলেবাসে ধোঁয়া-আগুন-পেশাদার রাজনীতি নেশাতুর হাওয়ায় ব্রেকিং নিউজ, খুনীদের বিচরণ অর্জুনের তীর লক্ষ্যভেদে। হাভাতে বিশ্ব, জল জমা উঠোন দুঃখের রাত পোহায় ভাঙা চোরামুখ, আপদ উদ্বাস্তু! ছপছপ পায়ের শব্দ উড়ে আসে টান টান বিবেক-বিশ্বাস-রাজপথ ভাসিয়ে অবিরাম- শব্দ ফেটে ফেটে পৃথিবী জাগায়। একটা সিগনাল – ‘যুদ্ধ নয় শান্তি…

  • একলা নারী – সোহিনী সামন্ত

    ধ্রুবতারার জ্বলজ্বলে অনুভূতিতে লক্ষ্যভেদের ব্যাপক আশা, পথের মোড়ে একলা হেঁটে চলার বিশেষ অভিধান , উন্মুক্ত করে পাখির মতন স্বাধীন অভিব্যক্তির অক্লান্ত নেশা…… স্যাঁতস্যাঁতে চৌরাস্তায় , কাঁকড় বিস্মৃত লালমাটি………… শত্রুর দামামা বাজে বকুলের অসহায়তায় …… দুর্বহ পথে একলা নারীর গৌরবের জয়গান, মুগ্ধ পলাশ ছুঁয়ে যায় একান্ত স্বাধীনতায়……।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *