স্বর্ণচাঁপা-আরিয়ান প্রিয়স

শেয়ার করুন
নারীর রূপে আমার আকৃষ্টতা প্রাচীন৷
বিশেষ করে তাদের মুখমণ্ডল৷ ৷
নারীর মুখের চেয়ে অনবদ্য শিল্প কিছু নেই ৷
মাঝে মাঝে অদ্ভুত অনুভূতি মনে দানা বাঁধে… যা কেবল স্বপ্ন সীমাবদ্ধতায় সমাপ্তি হয় না৷৷
নিতান্ত হ্যাংলার মতো তার স্পর্শ পেতে চায়৷
তার গভীর ভর্ৎসনা-পোড়া চোখের ক্রোধ সহ্য হয়ে ওঠে৷
যা অনিচ্ছা সত্ত্বেও দেখি কোনো পার্শ্ববর্তী নদী, লেক কিংবা জলাশয়ের মতো কোমল হৃদয়ে৷
এর চেয়ে সম্পূর্ণ গোলাপ কিংবা অনবদ্য গাঢ় স্বর্ণচাঁপা
আমার মানুষ জন্মে আমি আর কোথাও দেখিনি,
এর চেয়ে শুদ্ধ শিল্প, সম্যক ভাস্কর্য কিংবা অটুট নির্মাণ
মিউজিয়াম, চিত্রশালা আর ইতিহাস-প্রসিদ্ধ কোথাও
আমি তো পাইনি খুঁজে ;  ।
কী করে বলবো বলো নারীর
মুখের চেয়ে দর্শনীয় প্রকৃতি প্রমান
কী করে বলবো আমি নারীর মুখের চেয়ে স্মরণীয়
অন্য কোনো নাম!!
শেয়ার করুন

Similar Posts

  • দয়াময় মাহান্তীর পাঁচটি কবিতা

    রাতের জামা অন্ধকার, তুমি কেমন আছো? জলের উপর কারা তাচ্ছিল্য ছুঁড়ে দিয়ে গেছেঢেউ তাকে ঠেলে সরিয়ে দিলে নির্লিপ্তির মুখভেসে উঠে, রাতের ফুলে সাদা চাহনিআনত হয় ভোরের স্পর্শে। আলোকে খুবলে কালো গর্ত করে ইঁদুরেরাঢুকে পড়েছে, তুমি কি শিকারি ঈগল, মনখারাপতোমার? তোমার প্রশ্নের অনেক ঊর্ধ্বেভোকাট্টা ঘুড়ি উড়ে… অন্ধকার, তোমার হৃদয়ে কার ছায়া পড়ে? ভয়ের সংবাদ বৃক্ষ জেনেছে…

  • নষ্টা আয়নার পাপড়িগুলোতে – রাহুল গাঙ্গুলী

    গভীরতা ও সিঁদুর।(কে?) বেশী চমকায় অশ্লীল তাজমহল।চুষলে (লাল) বালি-ছাদ কেঁপে ওঠে নগ্নতা।আদর স্পর্শে ঝুরো বর্ষা রাস্তা ও পথ।মুখোমুখি প্রমুখ স্লেট-পেন্সিল মেঘ : মেথি-কপাল জুড়ে মেরুন   মেরুন জুড়ে কপাল-মেথি : মেঘ-পেন্সিল স্লেট প্রমুখ মুখোমুখি।পথ ও রাস্তা বর্ষা ঝুরো স্পর্শে আদর।নগ্নতা ওঠে কেঁপে ছাদ-বালির (লাল) চুষলে : তাজমহল অশ্লীল চমকায় বেশী (কোথায়?)।সিঁদুর ও গভীরতা পাপড়িগুলোতে আয়না…

  • অত্রি ভট্টাচার্য-এর কবিতা 

    মার্জারসুন্দরী  ১. দরজায় দাঁড়িয়ে দেখি,রাতের ঘড়ি বারোটা ছুঁলেও, বাইরে যথেচ্ছ আলোসানাইয়ের সিডিটা বার করে নিয়ে বাড়ির দিকে হাঁটা লাগাচ্ছে পাড়ার সাউন্ডম্যান দু- একটা ক্লান্ত সাইকেল হাওয়া চিড়ে চলে যাচ্ছে  এসময়ে, তোমার ভ্রূ ও পল্লবের মাঝে সাদা বেড়ালছানা হাঁটে যে জানে কার্নিভাল সততই জাগরুক, তার কোনো ইনসোমনিয়া নেই ২. আয়ুর্বেদ মতে, বিড়ালের বিষ্ঠা, ছাগলোম, মেষশৃঙ্গ, বচ…

  • শক্তিরূপেণ – শুভঙ্কর দেব

    ডিপ্রেশনের দিনগুলো সব হাওয়ায় ওড়াও, পেরেক খুলে যীশুর দেহ নামাও নীচে, হাসতে হাসতে এ জন্মটা মনকে বোঝাও, কাল থেকে আর ঘুরতে না-যাক আমার পিছে। বাহান্নটা মানুষ পেলে আমায় ছাড়াও, তাদের কেউই তোমার কোনো যজ্ঞে লাগে? নইলে আরও পাঁচশো কুড়ির ব্যবস্থা নাও, তোমায় আমি দেখতে চাইবো সবার আগে। যাজ্ঞসেনী, তোমার মতো আমার মা’ও সবার সাথে যুদ্ধে…

  • ছায়ারা তোমার কাছে – দ্বিজেন্দ্র ভৌমিক

    ১ সময় কি মৃত? বিষণ্ণ প্রহর থেকে জেগে ওঠে স্তব। সময় রেখেছে শূন্য প্রহরের যাপনসম্ভব · নেমে আসে ঘুম। নেমে স্মৃতিরা স্থবির জড়াল পাখিটি— ডানা— ভাসমান জলে— উথলে পড়েছে মদ : ভিতরে বাহির · বিশুষ্ক প্রান্তর আর ধূ ধূ বালিয়াড়ি জনশূন্য; শুষে নেয় আলোকে স্থূল কৃষ্ণগহ্বর। পিছনে ধাবিত পুচ্ছ : নিজেকে হারায় ২ মৃতেরা আড়াল…

  • শুভঙ্কর দাসের কবিতা

    সুড়ঙ্গস্থাপন ১আগুনের ভেতর থেকে ছাইমাখা গাছগুলোবেরিয়ে আসছে, নগ্ন সন্ন্যাসেরর মতোযা উড়ছে বেলুন, শিকড়ের দিন হয়েছে গত!২অথচ একদিন শিকড়ের শ্বাসে জেগে উঠত মাটিমাটিই তো দিত নারীর স্তনের আকার অথবাপুরুষের শরীরের ভেতর শরীরজন্মর জল্পনা অলৌকিক, বাসি খই-গুড়-ক্ষীর!৩ক্ষীরের পুতুল কবে আবার রক্তমাংসের হবেবদলে দেবে নিসর্গচিত্র, নদী-চাঁদ-পারিজাত বাগানপেটে তার রঙের পেনসিল বাঁধাচাই না প্রেমপ্রস্তাব যাকে দিই, সে হোক রাধা!৪দরজার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *