বিকাশ – কৃষাণু নস্কর

শেয়ার করুন


ধপধপে সাদা একটা বক বসে আছে
ছোটো ছোটো কচুরিপানার উপর,
জলের মধ্যে ডুব দিচ্ছে ডাকপাখি,
খেলা করছে ঝিঁঝিঁপোকা, ফড়িং।
ঘাটের সিঁড়িতে সুরকি আর ভাঙা ইট বেরিয়ে
আসছে, পড়ে আছে বিসর্জনের কাঠামো
ভেসে আসছে ফুরফুরে বাতাস,
হালকা আঁচড় কেটে, জলের গা বরাবর।


এখানে আর কিছুদিনের ভিতরে,
একটা আর্টিফিশিয়াল লেক হবে
আর তার চারিদিকে থাকবে একটা
জগিং ট্রাংযাক আর ঝলমলে বাতির সারি।
খালের ধার বরাবর গজিয়ে উঠবে একাধিক
হাইরাইজ, আর সেখানে বসবাস করবে বলে
একটা একটা করে ব্যাঙাচি বেরিয়ে আসছে
জলের গভীর হতে, লাফিয়ে লাফিয়ে।

শেয়ার করুন

Similar Posts

  • ঘূর্ণি – মেঘালয়

    কবিতাটা এইভাবে শুরু করা যাক। ধরা যাক, বহুযুগ আগে এখানে একবার সন্ধ্যা হয়েছিল ধরা যাক, বহুযুগ আগে এখানে একদল হাঁস ডানা মেলেছিল ধরা যাক, বহুযুগ আগে এখানে মেঘের তলায় দাঁড়িয়ে আমি এইসব দেখছিলাম– কবিতাটা বোধহয় ঠিক পঞ্চায়েতের মতো হল না– পঞ্চায়েত? পঞ্চায়েত বলতে, ওই তো গো, কয়েকটা বৃক্ষরোপণ মাটি চাপা দিয়ে বাড়ির ক্যাঁদালি পর্যন্ত ঢালাই…

  • |

    আমার দুর্গা – সুমন চক্রবর্তী

    আমার দুর্গা তন্বী তরুণী স্বরলিপিহীন গান আমার দুর্গা দৃপ্ত কৃষাণি কাস্তেতে বাধা তান।। আমার দুর্গা কবিতার লাইন অমিত্রাক্ষর বটে আমার দুর্গা ক্ষুধাতুর মুখ ময়নাপাড়র মাঠে।। আমার দুর্গা দৃষ্টিপ্রদীপ স্নিগ্ধ শিশিরকণা আমার দুর্গা দুর্বার ঝড় বহ্নি বীরাঙ্গনা।। আমার দুর্গা ক্রেমলিন গ্রাদ বাঁশি সঙ্গীত হারা আমার দুর্গা কারবালা মাঠ অমাবস্যার তারা।। আমার দুর্গা তৃষিত নদীর অধরা, স্খলিত…

  • জীবনসূত্র – শুভদীপ চক্রবর্তী

    মনের দুর্বল স্তর গুলোকে নিজের আত্মবিশ্বাসের প্রলেপে ঢাকো। তোমার মধ্যের সুপ্ত ‘তুমি’ কে ঘুম ভাঙিয়ে এবারতো ডাকো।   হেরে, নিজেকে আত্মগোপন না করে হারিয়ে যাও, জয়ের বাসনায়। ফিরতেই হবে তোমাকে, ওই চেনা পথে তোমার সেই পুরোনো রসনায়।   নিজেকে নিজে ‘না’ বলতে বলতে ‘না’ কে ‘না’ তেই সীমাবদ্ধ রেখো। বিবেকের মূল্য বাড়িয়ে তুলে লাভ ক্ষতির …

  • শুভঙ্কর দাসের কবিতা

    সুড়ঙ্গস্থাপন ১আগুনের ভেতর থেকে ছাইমাখা গাছগুলোবেরিয়ে আসছে, নগ্ন সন্ন্যাসেরর মতোযা উড়ছে বেলুন, শিকড়ের দিন হয়েছে গত!২অথচ একদিন শিকড়ের শ্বাসে জেগে উঠত মাটিমাটিই তো দিত নারীর স্তনের আকার অথবাপুরুষের শরীরের ভেতর শরীরজন্মর জল্পনা অলৌকিক, বাসি খই-গুড়-ক্ষীর!৩ক্ষীরের পুতুল কবে আবার রক্তমাংসের হবেবদলে দেবে নিসর্গচিত্র, নদী-চাঁদ-পারিজাত বাগানপেটে তার রঙের পেনসিল বাঁধাচাই না প্রেমপ্রস্তাব যাকে দিই, সে হোক রাধা!৪দরজার…

  • টস – রেহান কৌশিক

    জুলাই, ১৯৯৬’মিলেছে মিলেছে মিলেছে…’ সন্ধেবেলা বাড়ির ড্রয়িংরুমে পা দিয়েই শাম্মি কাপুরের চাহে মুঝে কোই জংলি কহের স্টাইলে একটা নাচ দিল মানস। দু’আঙুলের ফাঁকে ট্রান্সফার লেটারের কপি।’সত্যি!’ ইচ্ছাপূরণের বিস্ময় স্বস্তিকার গলায়।মানস বলল, ‘নিজের চোখে দ্যাখো।’স্বস্তিকা চোখ রাখল কাগজে। তাদের স্বপ্নের ছাড়পত্র। ট্রান্সফার হয়েছে ঘাটশিলাতেই। ওপরওয়ালার ভ্যানতাড়া দেখে মনে হচ্ছিল না শেষ অব্দি হবে। হল। অবশেষে হল।মানসের…

  • ঘিরে থাকা শব্দেরা – সুদীপ ভট্টাচার্য্য

    লিখতে গিয়ে দু-চার খানা কলম যদি না ভাঙে আর লিখতে গিয়ে ছ-চার পাতা ছিঁড়তে পারি শব্দ ঘসে তবেই তোমার শরীর কোষের আনাচ-কানাচ সাঁওতালি নাচ তা তেরে কেটে অভাবের পেটে রুচির যোগান মেহনতি গান গাইতে পারো আর আমারও যাবতীয় যত অসুখ-বিসুখ ঢেকে রাখা মুখ বোরখা আড়াল সরিয়ে তুমি প্রদীপ ধরো হাতের মুঠোয় এক সরোবর হৃদয় ধরো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *