নতুন স্লোগান – নীলকমল ব্রহ্ম অনুবাদ: তপন মহন্ত
“বেকার ভাতা দিতে হবে” স্লোগানের জায়গায়, যা প্রাচীরের গায়ে লেখা ছিল, কেউ রাতারাতি নতুন স্লোগান লিখে দিয়েছে—“বোড়ো ভাষাকে সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি দাও।” অন্য যে কোনও দিনের মতোই তিনি যখন হাঁটতে বেরোন, বুড়ো দুখেশ্বর প্রাচীরের দিকে তাকিয়ে দেখেন, সেখানে নতুন কোনো স্লোগান আছে কিনা। দেওয়ালে একটি নতুন স্লোগান লেখার অনেক দিন হয়ে গেল। পুরোনো স্লোগানটি…

