একটি উজ্জ্বল মাছ – কুণাল বিশ্বাস
১ ব্রেসব্রিজ তারাতলা ছাড়িয়ে সম্প্রীতি সেতু বরাবর অনেকটা গেলে বাটা রিভারসাইড প্রকল্প। সামান্য পরেই পথ গঙ্গা-সমান্তরাল। বৃষ্টি-জল-রাস্তার মসৃণ ভাঁজে ভাঁজে ফোর-স্ট্রোক ইঞ্জিনের ঠোক্কর। আকরা বাঁধ ধরে উঁচুনীচু সোজা কিছুদূর। বুনিয়াদি ভূগোল। জলের আঁধারে কত ম্লান তরুবীথি। কথা ছিল— যেখানে নদীর শরীর চোখের নাগাল থেকে সবেমাত্র দূর, জলে ও পানায় মাঝেমধ্যে জেগে আছে জল, চারটি শতক…

