কৃষক আন্দোলন ও নারী – প্রতিভা সরকার
পাঞ্জাব-হরিয়ানার একটি চলতি প্রবাদ, আউরত কি অক্ল উসকি চোটি মে হোতি হ্যায় — মেয়েদের মগজ বলে কিছু নেই, থাকলেও তা বিনুনিতে লুকিয়ে। কৃষক আন্দোলন ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে মেয়েদের বিরাট সংখ্যায় অংশগ্রহণ ও নেতৃত্বে উঠে আসা কিন্তু একেবারেই অন্য কথা বলে। নাহলে কী আর মোদি সরকার মেয়েদের ওপর এমনি এমনি এত খাপ্পা! নির্বিচারে চালান করে…

