ম্যাকবেথ একটা অসুখের নাম – সুমন চক্রবর্তী
২০১৩ তে মঞ্চস্থ কৌশিক সেনের স্বপ্নসন্ধানীর ‘ম্যাকবেথ’ নাটকটি আপাতভাবে রাজনৈতিক পালাবদল আর আশাভঙ্গের যন্ত্রণাকে মিলিয়ে দেওয়ার একটা স্থূল দাগের নান্দনিক প্রচেষ্টা বলে মনে হলেও নাটকটি খুব সুনির্দিষ্টভাবেই বিদায়ী মুখ্যমন্ত্রীর সংস্কৃতিমনস্ক ও স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার একটি নাটুকে প্রয়াস ব্যতীত কিছু নয়। এ নিয়ে বিতর্ক দানা বাঁধলে কৌশিক আত্মপক্ষ সমর্থনে বলেন একজন বিপুল জনসমর্থনের বলে রাতারাতি…

