সাবিনা স্পিয়েলরিনের সেই ডায়ারি: ( পর্ব ৩ ) – বল্লরী সেন
চাবুক–দণ্ড “…আমার বাবা, আমার বাবা আমাকে যেদিন চাবুক পেটা করলেন; হাঁটুর ওপর ফ্রক তুলে যেদিন হামি দিলেন, হামি দিলেন জানু আর বাজুর কনুইয়ে, নুয়ে পড়ে পায়ের পাতায় তাঁর ঈষৎ বাদামি চিবুক ধরে রাখলেন বহুক্ষণ… যতক্ষণ আমার সব শ্বাস যন্ত্রের মতো তাঁর গ্রীবার ধাক্কা খেতে খেতে যেন আর না ফেরে, সেইরকম এক মরণের তেষ্টায় তখন তিনি…

