নিঝুম সোমের অসুখ – সৌগত ভট্টাচার্য

শেয়ার করুন

স্যাঁতস্যাঁতে বর্ষা। নিঝুম দেখে ওর সারা গায়ে হালকা একটা সবুজের আবরণ পড়েছে। সাবান ঘষে স্নান করেও গায়ের সবজে ভাবটা ওঠে না। গায়ে লেগে থাকা হালকা সবুজ আভা যদিও কোনো সমস্যা করে না! বর্ষা জোরদার হলে সবজে ভাবটা আরো গাঢ় হতে থাকে। দাড়ি কাটার পর সবুজ আভা লেগে থাকে গালে।

নিঝুম সোম ফোনে ডাক্তার বন্ধুকে ওর সমস্যা জানায়। ডাক্তার বন্ধু বলে, “চিন্তার ব্যাপার নেই, এই সময় অনেকেরই এরকম হচ্ছে!”

দুই

নিঝুম সোম কিছুদিন পর লক্ষ্য করে, সে চোখে তেমন পরিষ্কার দেখছে না, চশমায় নতুন কাচ লাগায়, নানা ওষুধপত্র ড্রপ দিয়ে চোখ পরিষ্কার করে। কিছুদিন ঠিকঠাক চলার পর আবার সব ঝাপসা হয়ে যেতে থাকে। তার সবসময় মনে হয় চোখের সামনে যেন ঝুল ঝুলছে। নিঝুম খেয়াল করে ঝুলটা চশমায় না, দুই চোখের মণিতে দুটো মাকড়শা বাসা বেঁধেছে।

ডাক্তার বন্ধুকে নিঝুম ফোন করে। ডাক্তার বন্ধু বলে, “অনেকেই এখন চোখের সামনে এমন দেখছে। একদম চিন্তার ব্যাপার নেই ঠিক হয়ে যাবে।”

তিন

গত বছর নিজের কত বয়েস ছিল কিছুতেই নিঝুম মনে করতে পারে না। সারাদিন সে বুকের ভেতর একটা সোঁ সোঁ বাতাসের শব্দ শুনতে পায়। নিঝুম রাস্তাঘাট ইতিহাস মানচিত্র ভূগোল সপ্তাহ মাস, এমনকি অফিসের চেনা রাস্তা মুদি দোকান, বাজার চেনা মুখ কিছুই মনে পড়ে না নিঝুমের।

সব কিছু ভুলে যাওয়ার বিষয়টি নিয়ে নিঝুম ফোন করে ডাক্তার বন্ধুকে, ডাক্তার বন্ধু বলে, “সময়টাই গোলমেলে। অনেকেই অতীতের অনেক কিছু ভুলে যাচ্ছে। আবার সব ঠিক হয়ে যাবে! চিন্তা করার কিছু নেই!”

চার

দাঁত দিয়ে নখ কাটা নিঝুমের অভ্যেস। নিঝুম নখ কাটতে গিয়ে দেখে নখের ভেতরে ছোটো ছোটো পোকা। নিঝুম খেয়াল করে দাঁতের মধ্যে চুলের মধ্যে হাজার রকম পোকা দিব্যি বাসা বেঁধে আছে, এতদিন নিঝুম খেয়াল করেনি। পোকাগুলো কোনো অসুবিধা করে না নিঝুমকে।

নিঝুম তাঁর ডাক্তার বন্ধুকে ফোন করে। ডাক্তার বন্ধু বলে, “ভালো করে চুল দাঁত নখের যত্ন নিতে হবে। অনেক রোগীই এই উপসর্গ নিয়ে আসছে, সেরেও যাচ্ছে। চিন্তা করার বিষয় না এটা!”

পাঁচ

নিঝুম কাজ সেরে প্রতিদিন খাটের উপর এসে বসে। কাজ বলতে সকালে উঠে খাটে বালিশ হেলান দিয়ে বসার জন্য নিজেকে তৈরি করা। বিছানার সঙ্গে লাগানো একটা জানলা, নিঝুম সেটা দিয়ে তাকিয়ে থাকে সারাক্ষণ, বসন্তের পর গ্রীষ্ম আসে গ্রীষ্মের পর বর্ষা। বর্ষার মেঘ চোখের সামনে ভেসে বেড়ায় নিঝুমের। একদিন তাঁর খেয়াল হয় যে কাঠের খাটের নীচে কিছু শেকড় বেরিয়েছে, সেগুলো মেঝে ছুঁয়েছে। সেই শেকড়গুলো নিঝুমের পা থেকে ঝুলছে। ইদানীং খাট থেকে নেমে হাঁটতে কষ্ট হয় নিঝুমের।

সে তার ডাক্তার বন্ধুকে ফোন করে। ডাক্তার বন্ধু বলে, “একটু ফ্রি হ্যান্ড করতে হবে! অনেকেরই এমন হচ্ছে। এটা চিন্তার ইস্যু না!”

সারা গায়ে কীসব যেন নড়েচড়ে বেড়ায় নিঝুমের। ঠিকমত দেখতে পায় না। যদিও জ্বালা যন্ত্রণা ব্যথা অস্বস্তি কিছুই বোধ করে না। হঠাৎ সকালে দেখে সারা ঘর ভরে গেছে অজস্র প্রজাপতিতে। নানা রঙের প্রজাপতি সারা শরীরে উড়ে বেড়ায়। মাথার ভিতর বাসা বেঁধে থাকা দোয়েল পাখিদুটো শিস দিচ্ছে… নিঝুম শোনে। নিঝুমের দমবন্ধ হয়ে আসে… ও দৌড়ে বেরতে চায়… পারে না!

নিঝুম ডাক্তার বন্ধুকে সবটা জানিয়ে ফোন করে। ডাক্তার বন্ধু বলে, “এ তো চিন্তার বিষয়… এমন তো আগে কখনো শুনিনি!”

শেয়ার করুন

Similar Posts

  • গর্বিত বাঙালি – অলোকা

    বাড়িতে ফিরেই একটা দ্বন্দ্ব যুদ্ধ বেঁধে গেল। পরমা এমনিতে খুব একটা কথা বলে না। শান্তিতে থাকতেই ভালোবাসে। কিন্তু, অহেতুক অশান্তি একদম ভালো লাগে না। রান্নার লোককে ঝাল ছাড়া তরকারীটা করতে বলা হয়েছিল। ছেলেটা খেতেই পারছে না। আর শাশুড়ি মা, যত বয়স হচ্ছে কথাবার্তা খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে। সারাজীবন ঝাল ঝোল খেয়ে এখন উনি নিজে…

  • |

    আলুরি – নন্দেশ্বর দৈমারি অনুবাদ: তপন মহন্ত

    [নন্দেশ্বর দৈমারি—সমসাময়িক কালের বোড়ো ঔপন্যাসিক ও শক্তিশালী ছোটোগল্প লেখক নন্দেশ্বর দৈমারির জন্ম ১৯৫৫ সালে। বোড়ো সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য এই লেখকের ছোটোগল্পের তিনটি বই রয়েছে। বইগুলি হল: ‘থাংনাইনি দাওহা’ (১৯৮৫), ‘বক্সিং’ (১৯৯৩) এবং ‘ও বে নুহারনাই দালাঙা বাইগ্রেবনাইসী’ (২০০২)। ‘মঞ্জুবালা দেবী’ নামে একটি উপন্যাসও লিখেছেন তিনি। ‘বক্সিং’ গ্রন্থটির জন্য বোড়ো সাহিত্য সভা প্রদত্ত সাহিত্য পুরস্কারে ভূষিত…

  • ডাহুকের আড়ালে – বনমালী মাল

                                  হরির হাঁপানি আছে। মারণ হাঁপানি। রাত্রির মাঝ প্রহর পেরিয়ে যাওয়ার পর পরই হরি ঘরের পেছন দিকে একটা ত্রিপল ঘেরা বাঁশের পাটাতনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করে। প্রায় দিনই করে। পা গুণে গুণে বড়ো জোর দশ থেকে বারো পা। আবার বিছানায়…

  • খেমটির মন – সুমন মহান্তি

    চাঁপাশোলের কুলিতে দুপুরের লু বইছে, রোদে ঝলমল করছে শালপলাশের জঙ্গল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই নিজের মরে যাওয়া মা-কে মনে পড়ল সবিতার। রোগা শরীরে তার মা দিনরাত জঙ্গলে ঘুরত, শালপাতা তুলে মাথায় করে বোঝা বয়ে নিয়ে আসত, কাঠি দিয়ে বুনে থালা তৈরি করে বিক্রি করত মহাজনের আড়তে। কত কষ্টই না করত তার মা। মা তো…

  • সোনালি সুতো – শ্রেয়া ঘোষ

    (১) আগে, মানে অনেক দিন আগে, যখন ছোটো ছিলাম একেবারে, কুকুর দেখে ভয় পেতাম খুব। ভয়টা আমার মনে, তখন যে আমি, তার মনে ঢুকিয়েছিল কিঞ্জল, যাকে ওই নামে কদাপি কেউ ডাকত না, চিনত না—কিঞ্জল থেকে কিনু থেকে কানা। সেই শোধ নিতেই কি ও কুকুরকে বরাবর কুত্তা? কুকুর দেখলেই ও ঢিল কি পাথর?  —কুত্তাগুলো হেভি হারামি।…

  • থিমপুজো – হেমন্ত জানা

    এই শহরের ‘হংসমিথুন’ সর্বজনীনের এবারের থিম আদিবাসী গ্রাম। উল্টোরথে খুঁটি পুজোর দিন থেকে থিমের কাঠামো গড়া শুরু। শিল্পীর হাতের মায়ায় ধীরে ধীরে রূপ পায় পুরুলিয়ার বাঘমুন্ডির এক আদিবাসী গ্রাম। নকল শালতরু, খড়োচালের মেঠোঘর, তার চারধারের নানা নকশা, আদিবাসী রমণীদের নৃত্যরত মডেল, তার সঙ্গে তাল মিলিয়ে আদিবাসী ঢঙের প্রতিমা। খুঁটি পুজোর দিন থেকেই এলাকায় পুজো-পুজো ভাব।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *