শিশির আজমের পাঁচটি কবিতা

শেয়ার করুন

 

ভাসমান সুপার মার্কেটের যন্ত্রণা

নরম লাল জুতোর ওপর মেয়েটা ভেসে রয়েছে

সুপার মার্কেটে

যখন আমরা কথা বলছি আমাদের কথাগুলো

মহাশূন্যে ভেসে রয়েছে

বাগানের ধাবমান বাতাসে পাথরে গড়া মুখ আর কিছু ব্যথা

পৃথিবীতে শান্তি আসুক

আমার যদি বিশ্রাম থাকত

নিশ্চিন্তে সেখানে বসিয়ে দিতাম

                          গ্রামের কাঠবিড়ালিটিকে

সে-ই ঢুকতে পারে বৃত্তটির ভিতর

সেখান থেকে জলের রাস্তায়

শান্তিময়তার দেশে আমাদের নিয়ে যাবে

সেখানে অন্য সব প্রাণী

চিফ হিট অফিসার

এখন দুপুর সাড়ে ১২

হ্যাঁ এখন এই মুহূর্ত থিকা আপ্নে আমার চিফ হিট অফিসার হইলেন

আমার শহরে তাপমাত্রা কখন কী লেভেলে থাকবে

কোনটা স্যুইটেবল

সেইটা ডিসাইড করবেন আপ্নে

আচ্ছা আপ্নের কি ধারণা আছে এই শহরে পুরুষ গাছগুলা

কতটা ডায়াসপোরিক

আর পাখির সংখ্যা

আর ইয়োলো অর্গ্যান আর ওদের দ্রুত বিবর্তনমূলক আচরণ

নদী পার্ক খেলার মাঠ

জিমনেসিয়াম নাচের স্কুল

নাইটক্লাব

বেশ্যা পুলিশ তেলাপোকা

কবি

এদের ব্যাপারে মোটামুটি পরিসংখ্যান জানি না আপ্নের ডেস্কে

সরবরাহ করা হইছে কি না

কিন্তু আমি

আমি তো আপ্নেরে নিয়োগ দিই নাই

আপ্নের প্রফেশনালিজমের প্রতি আমি যথেষ্ট সিনসিয়ার

এবং রেস‌্পনসিবল

যে মাল্টিন্যাশনাল অর্গ্যানাইজেশান আপ্নেরে চ্যুজ কইরা পাঠাইছে

এইখানে

আর নিয়মিত আপ্নেরে ডলারে পে করবে বইলা প্রতিশ্রুত হইছে

সে

সে কী চায় কী চাইতেছে সে

সে

আমার রক্তের পাশে কখনও ঘুমায় নাই তো

ময়ূর

সেই কৈশোর থেকেই আমার ময়ূর পোষার শখ

আজও

কিন্তু সত্যিকার কোনো ময়ূর আমি দেখিনি

অবশ্য বইয়ের পাতায় দেখেছি

টিভিতে দেখেছি

হ্যাঁ

চিড়িয়াখানায় দেখেছি

কিন্তু ওরা তো কেউ আমার ময়ূর না

কেউ

আমার ময়ূর

না

ল্যাম্পোস্টের নীচে

ইনিয়ে বিনিয়ে সে আমাকে যা বোঝাল তার অর্থ দাঁড়ায় জীবনের লক্ষ্য মৃত্যু, জ্যোৎস্নার আসলে অনেকগুলো স্তর

একেকটি গাড়ির কাঙালিপনায় ঘেন্না ধরে যায়

আমরা কাণ্ডজ্ঞানহীন, যেন পরিবারে আমাদের দায়িত্বকর্তব্যগুলো গুরুতর কিছু নয়, কিন্তু আগামীকাল দিনটা কীভাবে শুরু হবে এর সূচি তো ঘুমোতে ঘুমোতে করে ফেলি

চোখের সামনে দিয়ে বেরিয়ে যায়, আমরা দেখতে পাইনে বাদুড়ের ডানার আঘাতে কম্পমান রাত

ভাবো দিকি ওই ট্যাক্সিড্রাইভারটার কথা আর তার কাঠের আলমারি আর তার দু-গণ্ডা ছেলেপুলে, সতেরো কেজি ওজনের চাঁদ সে ঘাড় থেকে নামাতে পারছে না এদিক-ওদিক করেও

মোড় ঘুরে বামের রাস্তায় শ্যমলা এক মেয়ে, কালো চুল, কালো আঁধার

সৌরজগতের কেন্দ্রে দাঁড়িয়ে সে দেখছে পৃথিবী ঠিক আর দশটা গ্রহের মতো নয়, মানুষ এখানে সৃষ্টি করেছে পানি, আগুন তৈরি করেছে ইতিহাসের গতিপথ

জেদি স্মৃতিগুলোর হাতের বাঁধন খুলে দাও; প্রতিদিন পৃথিবীতে গাছের যত পাতা ঝরে, প্রতিদিন যুদ্ধে যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মরে ভালবাসা না পেয়ে

লিফট

লিফটের ভিতর দাঁড়িয়ে, তোমাকে দেখে

ওই কুড়ি সেকেন্ড সময়ের ভিতর, হঠাৎ মাথায় ভাবনা এলো, হুয়ান মিরো কবি না তো?

তিন মাস ভাজা ইলিশ খাইনি। একজন ভারতীয় ডাক্তার বললেন

মাংস খাওয়া নিষেধ, মদ চলতে পারে, আমি শুনিনি, আমি কাতালান নই।

মানিক বন্দ্যোপাধ্যায় পড়িনি ছয় মাস, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে মৃত্যু বিষয়ে

আমার নিজস্ব একটা দর্শন তৈরি হওয়া দরকার।

আচ্ছা এব্যাপারে আমার ওই পকেটমার বন্ধুটির সঙ্গে কথা বললে কেমন হয়?

ওর বউ অসুস্থ, এক ফোঁটা ইংরেজি জানে না, স্বামীকে

ভক্তি করে খুব—সেদিন এক অদ্ভুত কথা বলল বন্ধুটি,

মানে কথাটা ওর বউর—ঢাকঢোল পিটিয়ে একদিন সমাজ ছেলেটিকে

বা মেয়েটিকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু সবার অজান্তে এমন কি

নিজেরও অজান্তে কখন তার বিয়ে হয়েছে কাশফুলে না লাল প্রজাপতির

রাস্তায়

শেয়ার করুন

Similar Posts

  • অয়ন মুখোপাধ্যায়ের পাঁচটি কবিতা

    আত্ম উপলব্ধি প্রস্থছেদের কোনো জানালা- আরো কিছু নির্বাসনের নদী। শব ছুঁয়ে আছে ঢেউ। চিতার আগুন থেকে স্ফুলিঙ্গ; অস্থি কলস ভেসে যায় । রাতের অন্ধকার -নিস্তব্ধ নক্ষত্র -কেউ নেই…….. নির্বাসন। আর কেউ জেগে উঠবে না। অপলকের কাছাকাছি …. মনুষ্যত্বের নাম প্রেম। স্মৃতি তর্পনে রাত্রি নামে অন্ধ হওয়ার পর। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার চারপাশের বেঁটে মানুষের…

  • প্রেমিক কাকে বলে – সুদীপ্ত সেন

    ঠিক কতটা ভাঙলে পরে আমি প্রেমিক হবো তোমার, কতখানি ঠোঁট ছোঁয়ানো খুব জরুরি দরকার? ঠিক কতখানি জানলে তোমায়, আমি প্রেমিক ভাববো নিজেকে আমি কি আদৌ প্রেমিক নাকি সন্দেহটা ফিকে। তোমার ক-খানা লিপস্টিক, ক-টা জুতো, কখন সকাল হয় আমি জানিনা কিছুই তুমিই তো বলেছো, প্রতিদিন ফোন করার দরকার নেই, জানো আমার বান্ধবী অদিতি, ওকেও আমি প্রতিদিন…

  • শুভ্রাশ্রী মাইতি-র পাঁচটি কবিতা

      সঞ্জীবনী এই তো জল ছলছল আয়নাবিলাসী দীঘি আমার, কবেকার যেন; আঁজলার পর আঁজলা ভরে কী এত স্মৃতিভার তুলছ তুমি বলো… শ্যাওলাঝাঁজির গন্ধমাখা!   হাতের পাতায় একে একে উঠে আসছে আমাদের নরম নীল চিঠি, পাখিগানের সুপ্রভাত, ঘামফুলের নির্জন দুপুর, অলিভ পাতার  চকচকে সবুজ আদরচুম্বন আর বহু পুরাতনী ভালোবাসার স্নেহ তিরতির ঢলঢলে মুখ কোনো  দ্যাখো, ভালো করে…

  • পক্ষপাঠ – শান্তা কর রায়

    আয়না যেন অনন্ত এক শব্দ আকর মুখ দেখে নেয় নীলবিবরে মৌসুমিরাত দৌড়ে তুমি ছুঁয়ে দেখো কবির বাড়ি দৃপ্ত মুখে পাটাতনে চলছে মিছিল । স্বপ্ন নিয়ে কবি জানি একাই মিছিল একাই তিনি জাগিয়ে রাখেন নদীর টানে রমণীয় শিশির যেন জমা হীরে ভিতর থেকে বাইরে ওড়ে পানসি ঘুড়ি । জেগে ওঠা রক্ত তখন কোঁচকানো মেঘ খরার সময়…

  • মরণলেখ ১ – গৌতম বসু

    আকাশের কাছে আমাদের সাহায্য প্রার্থনামনের পথে-পথে যারা হেঁটেছিমন, খরোস্বী লিপির চিরশয্যা, মন দাবানলদাবানলের পথে যারা হেঁটেছিদূরের দেশ, নিজেকে তুমি কোথায় ফেলে এসেছো ভাবোভাবো, রক্ষাকবচ ভেসে গেছে কোন কূলে থেকে অকূলেমনের পথে-পথে যারা হেঁটেছিরক্ষাকবচ ভেসে গেছে যাদেরশতাব্দীর মতো একনিষ্ঠ যারাসৃষ্টির মতো, লয়ের মতো একামনের পথে-পথে যারা হেঁটেছি বাতাস এখনো শোকগাথা, শোকগাথার বাতাসে এসে দাঁড়ালাম দেহকার্য এখনো…

  • |

    আমার এ লেখা – মন্দাক্রান্তা সেন

    সীমান্ত সেজে ওঠে অস্ত্রে ও শস্ত্রেযখন পড়েছে টান খাদ্যে ও বস্ত্রেসেসব সমস্যা কি? আমি-মানি-জানিনাশ্রমিক কৃষক মরে? অতসব মানি না আমি এক ভারতীয়, চাই শুধু যুদ্ধবাকি সব ভুলে গেছি আগামুড়োসুদ্ধদু’টো বোম ফেলে এলে ওপাশের দেশটায়দু’মুঠো জুটবে কিছু? খিদেতে ও তেষ্টায়? গোলি মারো প্রশ্নতে গোল্লায় যাও রেদুশমন মেরে ফুসমন্তর গাও রেএদেশের কোণে কোণে সীমাহীন দৈন্যসীমান্তে মরে যায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *