তৃষাতুর পরমা : নীরবতার নীলকণ্ঠ পালক – ঐন্দ্রিলা মহিন্তা

শেয়ার করুন

যজ্ঞপথের প্রবাসী নাবিক চড়ে বসলেন বটমূলের প্রাচীন ঘূর্ণিতে । মধ্যরাতে আঙুল কেটে নতুনের আভাস — এশুধু অগরু নয় যেন আস্ত ব্রহ্মপুত্র…

একে একে পেরোতে থাকলো বৃদ্ধ স্ফটিক । যুবকের দ্রোণাচার্য আকাশের বুকে এঁকে দিল হাহাকারের বাণিজ্য । এলো কিশোর পাতার মাতাল আঁচল , যে আঁচলে শঙ্কা নয় ‘ মায়ার খেলা ‘ য় স্নেহ বোনা

” তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি “

মৌন বাউলের সন্ধ্যে জমা ধ্রুবচোখ অলিন্দের বৃন্তে মাতৃত্ব ফোটায় । গোলাভরা আবদারের চাবিটার বিধবাবেশ – লাবডুবে ছেঁকা দেয় ।
ক্রমশ অদৃশ্য হয় শ্যামলি বালুকণার শৈশব । ঘোর প্লাবন কুয়োতে শূন্য চড়ায় । চিবুকের দক্ষিণী ধুলোর নীলশিরা কঁকিয়ে ওঠে

” তোমার পরশ আসে কখন কে জানে… “

আবার ঘুরতে ঘুরতে মাঝদুপুরের ঝুলনে তুমি ক্লান্তির মরুভূমি খোঁজো । এতক্ষণে চেনা হয়েছে দুপুরের তানপুরা , ফেলে আসা কবিতার আসবাব — অতএব তুমিটা সহজাত । দূর থেকে ছোট্ট মেয়েটার ঠোঁটে নামতা ওঠে ।
ত্রিমুখী রাজদণ্ড আমি , তুমি নাকি আমরা…..

” তোমার আসন পাতব কোথায় হে অতিথি “

ধুলোয় উড়তে থাকে চিতার বিসর্জিত মেঘ ! তিলোত্তমা হেসে ওঠে….. তবু মৌনতার কপাটে একগুচ্ছ তুলো — এ ঠিক তুলো নয় , এক শৃঙ্গের অভিমানী নিবেদন

” কতদিন একসাথে ছিনু ঘুমঘোরে
তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে ! “

কড়িবরগার আলজিভে ভেসে ওঠে আলো । এবার নিজেকে দেখছো , তবে দক্ষিণ জমা ঘোলাটে চোখ ।
মৃত্যুপাখি মাথা নাড়ে

” তখন জানিনু , সখী কত ভালোবাসি “

দোলমঞ্চের শুভ্র চিবুকে শিশিরের ভ্রমর , তুমিটাকে টেনে এনেছিল অশ্বত্থের বিষবৃক্ষে ।ব্যাবিলনীয় সমাদর টিকে থাকেনি টিউলিপের জোছনায়।
জোব্বার চেতনা উজানের সায়াহ্নে বারবার আমাদের ভিজিয়েছে । উনিশের কিশমিশে শ্রাবণ আঁচড়ে খসে পড়ে বাহারী বিপাশা ভ্রম ।
ছায়াপথের কুসুমিতায় ব্যকুল হয়ে ওঠে চিরচঞ্চল সুদূরিকা

কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায় ।
দুলিয়ে জটা ঘনঘটা পাগল হওয়ার গান সে গায় ॥

অলকানন্দার কেশে জমে ওঠে ধানের শাড়ি । উন্মুক্ত কিরণে বিরহিনী ‘ র দোলায় লুণ্ঠিতা রমনীর দ্বিজন্ম ভাসে : আসে – যায় পিলসুজের মল্লার

” আমি জাগি নাই জাগি নাই গো ,
তুমি মিলালে অন্ধকারে , হায় ॥ “

উলঙ্গ কাচে যৌবনের বাষ্প জমে ওঠে । অর্ধনারীশ্বরের কর্ণ বরাবর পুতুলকথার দ্বন্দ : আজ তোমার অনুভবে ।

” দাড়িওয়ালা বুড়ো লোকটা
কিসের নেশায় পাওয়া চোখটা ,
চারিদিকে তার জুটল অনেক ছেলে । “

হোমশিখার লবণাক্ততা নদী হয়ে ওঠে

” মোহিনী মায়া এল ,
এলো যৌবনকুঞ্জবনে “

পরাশ্রয়ী শুকতারা তরীর নিরলঙ্কার বেশ । কমলালেবুর কচিবসন্তে মালঞ্চের হাঁক — তুমিটাকে কবি না না বিদূষক করেছিল : এক অরক্ষিত কাচপ্রহরী;

” পাগলিনী , তোর লাগি কী আমি করিব বল্ ।
কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল “

ঘড়ির কাঁটায় কাশফুলের মাথা , অহোরাত্র নতুনের বাতি জ্বালায় । দূর থেকে দেখি তোমার বৈশাখী মলাট । চিঠিকোষের আকুলতার উৎসব শবদেহে মৌমাছি পুঁতেছিল । উড়িয়ে এনেছে ‘ পঁচিশে ‘ র না এ তোমার নয় আমাদের রমণীয়তা

” চিরনূতনের দিল ডাক
পঁচিশে বৈশাখ “

কমণ্ডৌল ‘ র ধোঁয়ায় প্রকৃতি দূর থেকে ওম সেঁকে । নতূনের ধূপের রোদে পাখিও শিল্পী হয়ে ওঠে ।

দূর থেকে নির্বাক অক্ষরস্রোত ভেসে ওঠে

” শেষ নাহি যে শেষ কথা কে বলবে….. “

 

 

শেয়ার করুন

Similar Posts

  • নারী – অপর্ণা বসু

    তবে কেন মনে হয় তোমার শরীরময় ঈশ্বর এসেছেন স্বর্গীয় আর্তি শিথিল করে দিচ্ছে আমায় দেখাচ্ছে ধরিত্রীর মত কণ্ঠলগ্ন হয়ে মার্জনা চাইছ কৃতকর্মের উষ্ণ নিঃশ্বাসে মুছে দিচ্ছ অভিমান নিভৃত স্পর্শমাখা উত্তাপে এক অনবদ্য পুরুষ আমায় আদ্যন্ত নারী করে তুলছে ওই আনন্দময় রূপ আজন্ম ছায়া হয়ে লেগে থাকুক আমার নারী শরীরে।

  • গন্ধ – পল্লব গোস্বামী

    হ্লাদিনীদের বুকে একটা তীব্র গন্ধ থাকে … মায়ের বুকেও থাকতো | স্বকীয়া-পরকীয়া …সবার বুকেই থাকে | কিংবা,আমার বোনের বুকেও ছিল | তোমার বুকেও একটা গন্ধ আছে ; এক আকাশগঙ্গা – ইউটোপিয়ার মতো |

  • অকাল বোধন – কোয়েল ভড়

    ১.যে আলোদেশে আলাপ আমাদেরতার ঠিকানা পায়নি কোনো ষড়যন্ত্রী কীট, মুদ্রিত কোনো অক্ষরেধরা পড়েনি তার অবয়ব। ২.বয়ে যাওয়া নদী বা সময়ের আখ্যানেপ্রাপ্তি লেগে থাকে ভগ্নাংশের- তবু হাওয়ায় মিশে যাওয়া সুগন্ধেরব্যবচ্ছেদ করতে পারে না কাঁটাতার। ৩.ঊ-কারের তীর ধরে আসতে থাকা প্রেমবার্ধক্যের ভরসা রেখে দেয় রঙিন রুমালে, প্রিয় রঙ্গন, এবার বসন্ত নামাওকোনো শারদীয় বিকেলে…

  • জয়ীতা ব্যানার্জির পাঁচটি কবিতা

    সমস্ত সূর্যাস্ত গেল প্রার্থনাবিহীন ১ তুমি সে অভাববোধ। আত্মরতি অথবা সঙ্গমকালেচোখের অবাক দৃষ্টি–সজলতার বিবিধ কারণঅধিক সচেতনতা, ততোধিক নিরুদ্বেগে ফিরে যাওয়াপোশাকের কাছে। অনুশোচনার মতো দ্বিধাগ্রস্ত এইপ্রায়ান্ধ আলোর নীচে স্বচ্ছ পর্দা টানা আনন্দ মুকুরমেয়াদোত্তীর্ণ ফুলের কাছে আমরা তবু স্মৃতিচারণশিখি। অনাবিষ্কৃতের মোহে শিখি ব্যয়, ভ্রম ও ভণিতাতোমার করুণা আজও সমান অসহনীয় মনে হয়তবু যে কোনো ক্ষতেই আমাদের প্রথাসিদ্ধ…

  • |

    দরীন তাতুর -এর কবিতা – অনুবাদ : গাজী সাইফুল ইসলাম

    ফিলিস্তিনি কবি দরীন তাতুর -এর কবিতা,কবিতার আটকাদেশ অনুবাদক: গাজী সাইফুল ইসলাম একদিন,তারা আমাকে থামালহাতকড়া পরাল,শক্ত করে বাঁধল আমার শরীর, আমার আত্মা,আমার সবকিছু…এরপর তারা বলল: একে তল্লাশি করো,তার ভেতরে আমরা একজন সন্ত্রাসীকে পাবো!তারা আমার হৃৎপিন্ড টেনে বের করলসঙ্গে আমার দুটো চোখওএরপর তারা আমার অনুভূতি জুড়ে তন্ন তন্ন করে খুঁজল।আমার চোখ থেকে পেল নাড়ির এক স্পন্দন সমান অনুপ্রেরণা  হৃৎপিন্ড…

  • কাজী জহিরুল ইসলামের কবিতা

      খোঁজাখুঁজি অন্ধকারে পা বাড়ালাম, শব্দ হলো আস্তে লুকিয়ে রাখা ড্রয়ারখানি খুলে হাত রেখেছি রাতের নাভিমূলে আলোর নিচে অমন করে গোপন খুলে হাসতে? কর্ণের উত্থান দাঁতায়ন ঘটেছিল ভিন্ন দুটি ধর্মসভা-জন উদ্বেগের কোনো এক দূর মোগল-বিকেলে কবির মানবতা-প্রবণ কলম মিলনরাত্রি গেয়েছিল নির্জন সন্ধ্যায়। উচ্চাকাঙ্ক্ষী নেটিভ মহাভারতের অন্ধকার চাদরে আদর বুলিয়ে ফোটায় কিছু শিক্ষাতারা সাহেবের বিলেতি বাগানে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *