|

প্রেম দাও প্রকৃতি – অনিন্দিতা মিত্র

শেয়ার করুন

একটু রোদ আনো
স্যাঁতস্যাঁতে চোখ আর মনের খাঁজে জমেছে দুঃখবিলাসী ফাংগাস
জীবানুনাশক রোদে আহুতি দেবো প্রাগৈতিহাসিক বিরহের ফসিলস্

ডানা ঠিক খুঁজে নেবে আকাশ
শুধু ওড়ার প্রত‍্যয়টুকু পৌঁছে দিও ওদের কানে
বহুকাল স্থবিরতার সাথে করেছে যারা দাম্পত‍্যযাপন

চোখে স্বপ্ন এঁকে দিতে হবেনা
স্বপ্ন দেখার সাহসটা শুধু দিও
রক্তজালিকারা সে সাহস পৌঁছে দেবে বুকের বামকুঠুরিতে

আর হ‍্যাঁ, যদি পারো অনেকটা প্রেম এনে দিও
যে প্রেমের আঁচে দ্রোহ গলে যায় মোম হয়ে
সেই প্রেম চাই না; যে প্রেম জ্বালায় বিপ্লবের মশাল
আমার জন্য পারলে সেই প্রেম এনো দুনিয়া সেঁচে।

চিত্রঋণ মৌমিতা ভট্টাচার্য্য

শেয়ার করুন

Similar Posts

  • |

    সুভাষিনী – পিনাকী

    সুভাষিনী, তোমাদের দেশে একেবারে মাটির গভীরে প্রবেশ করার মতন কোনো মাতৃভাষা নেই? চারপাশে এত এত শব্দের সমাহার- লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি শব্দ খরচ করছে, অথচ ভাষাকে যাপন করছে না। সুভাষিনী, তোমাদের দেশে এক্কেবারে নিরক্ষর মায়ের মতন করে বলার কোনো মাতৃভাষা নেই? ভাষা থেকে ভাষান্তরে চলেছে সকলে অক্লেশে, অবলীলায়,অসম্ভব তৎপরতায়, অথচ ভাষার শিকড় জানে না।…

  • জরাবর্গ – গৌতম বসুর অপ্রকাশিত কবিতা

    ১১ খেলাঘরের ছায়া গভীরতর অরণ্যে প্রবেশ তো করলাম,এইবার,ভার নামানোর পর, বার করলাম সেই মানচিত্র।এতদিন ধ’রে ভাঁজে ভাঁজে এত ছিদ্র বহন করেছি? ……. পাখি বলল,আমার শরীর আছে, মাটিতে যতক্ষণ,ততক্ষণ ছায়াও আছে বটে; আকাশে আমি ছায়াহীন।আমি বললাম, বেশ, দেখাও দেখি, খেলাঘরের ছায়া॥

  • নারী – অপর্ণা বসু

    তবে কেন মনে হয় তোমার শরীরময় ঈশ্বর এসেছেন স্বর্গীয় আর্তি শিথিল করে দিচ্ছে আমায় দেখাচ্ছে ধরিত্রীর মত কণ্ঠলগ্ন হয়ে মার্জনা চাইছ কৃতকর্মের উষ্ণ নিঃশ্বাসে মুছে দিচ্ছ অভিমান নিভৃত স্পর্শমাখা উত্তাপে এক অনবদ্য পুরুষ আমায় আদ্যন্ত নারী করে তুলছে ওই আনন্দময় রূপ আজন্ম ছায়া হয়ে লেগে থাকুক আমার নারী শরীরে।

  • শুভদীপ মাইতির দশটি কবিতা

    ১.রোদ হলুদ বেড়ালের মতো জানলা দিয়ে ঢুকে আসে হিরন্ময় আভাপুড়ে যেতে যেতে, অন্ধকার কেটে কেটে প্রকট হনসূর্য দেবতা চলে যাওয়ার আগে এসো প্রণাম করি পবিত্র হৃৎস্পন্দনে ২.অসুখ মনখারাপের দিনে ভীষণ ছোঁয়াচে বসতহীন পাখিটির মেঘবাদলাপুরের সেতু ছুঁয়ে গুমোট আকাশ, চুপি পাখিরালয়সানাইয়ের করুণ সুরের মতো দরদ। ভিজে যাচ্ছে আনন্দনগর ও জন্মান্তর ৩.ভাঙন জিরানকাটের চিহ্ন নিয়ে শরীর। ভেঙে…

  • দয়াময় মাহান্তীর পাঁচটি কবিতা

    রাতের জামা অন্ধকার, তুমি কেমন আছো? জলের উপর কারা তাচ্ছিল্য ছুঁড়ে দিয়ে গেছেঢেউ তাকে ঠেলে সরিয়ে দিলে নির্লিপ্তির মুখভেসে উঠে, রাতের ফুলে সাদা চাহনিআনত হয় ভোরের স্পর্শে। আলোকে খুবলে কালো গর্ত করে ইঁদুরেরাঢুকে পড়েছে, তুমি কি শিকারি ঈগল, মনখারাপতোমার? তোমার প্রশ্নের অনেক ঊর্ধ্বেভোকাট্টা ঘুড়ি উড়ে… অন্ধকার, তোমার হৃদয়ে কার ছায়া পড়ে? ভয়ের সংবাদ বৃক্ষ জেনেছে…

  • মাদমোয়াজেল – অর্ণব সাহা

    আমরাই কবীর, আমরা সুমনের বৈধ সন্তানযেকোনো ধ্বংসের মুখে আমাদের সাবলীল গান টেলিগ্রাফ তারে বসে ডেকে ওঠে অলৌকিক পাখিআমরা তার ছেঁড়া ডানা যত্নে কুড়িয়ে তুলে রাখি ফুটপাথশিশুকে পিষে ছুটে যায় হিংস্র স্করপিওআমাদের গিটারের শরীরে বসেছে প্রজাপতি চে আঁকা টি-শার্ট পরে প্রজন্মের শান্ত শ্লোগানসদর দপ্তরের ঠুনকো কাচ ভেঙে দিতে পারে দেবর্ষি নবরূপার হাত ধরে ফুটপাথ পেরোয়নতজানু স্টেটবাস…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *