ক্রিসমাস ইভ – পিনাকী

শেয়ার করুন

নিয়নের আলো
ফ্লুরোসেন্ট লাল গোলাপ
আকাশের চেয়ে অনেক নীচে আকাশ
তারাদের চেয়ে অনেক নীচে তারামণ্ডলী
স্বপ্নের চেয়ে স্বপ্নালু সুখানুভূতি।

সবটাই বেশ সাজানো
সবটাই বেশ মাপজোক করা সুন্দর
অতিরিক্ত আলোয় অন্ধকারকে আড়ালের প্রয়াস স্পষ্ট
অতিরিক্ত আমোদে আক্ষেপ ভোলানোর ব্যর্থ চেষ্টা
ঠিক কোনো রমনীর দুঃখ চাপা মেকি হাসির মতন।

বড় বেশি সাজানো পার্কস্ট্রীটে
একটা অগোছালো শিশুর বেমানান অবস্থান
বেলুন বিক্রির কুড়ি টাকার উজ্জ্বল হাসি
অন্ধগলির বেশ্যার হাতে বাবুর উৎসবের বকশিশ
সান্তাটুপি বিক্রেতার ছেলের কাছে
মুহূর্তের জন্য তার বাবার সান্টা হয়ে ওঠা
বড় বেমানান, বড় বেশি নির্মল, বাড়াবাড়ি রকমের সত্যি।

কৃত্রিমতার ভিড়ে সান্তাবুড়োর ছোট ছোট উপহারের ছবি।

শেয়ার করুন

Similar Posts

  • শরীর ছোঁয়ার যুক্তি – অমিত পাটোয়ারী

    প্রথম দ্বিতীয় সব পাতা জুড়ে টাইপ সুস্থ যোনি আসলেতে তকমা তোমার জুটলো ভাবমোহিনী ছুরির মত বাক্য তোমার বেশ আলোচ্য আমাদের তো অস্ত্র কেবল ভাববাচ্য ঘাড়ের ওপর নিশ্বাস নেয়, পা মাড়ায় চুপ করে থাকি | রয়েছি এখন বেপাড়ায় | সানগ্লাসে দেখি অন্য রঙের রক্ত মাংস দলা কী বললেন , গল্পটা বেড়ে ? ছোঁয়াচ রজস্বলা ! শেষমেশ…

  • অত্রি ভট্টাচার্য-এর কবিতা 

    মার্জারসুন্দরী  ১. দরজায় দাঁড়িয়ে দেখি,রাতের ঘড়ি বারোটা ছুঁলেও, বাইরে যথেচ্ছ আলোসানাইয়ের সিডিটা বার করে নিয়ে বাড়ির দিকে হাঁটা লাগাচ্ছে পাড়ার সাউন্ডম্যান দু- একটা ক্লান্ত সাইকেল হাওয়া চিড়ে চলে যাচ্ছে  এসময়ে, তোমার ভ্রূ ও পল্লবের মাঝে সাদা বেড়ালছানা হাঁটে যে জানে কার্নিভাল সততই জাগরুক, তার কোনো ইনসোমনিয়া নেই ২. আয়ুর্বেদ মতে, বিড়ালের বিষ্ঠা, ছাগলোম, মেষশৃঙ্গ, বচ…

  • জিয়া হকের পাঁচটি কবিতা

    ক. বোধগম্য নও, তবু হেসে ওঠা ধর্ম আমারমেরুদাঁড়া ভেঙে যায় রোজ রাত্রিবেলামানুষের ভাষা যেন বুঝতে পারি নাকাউকে পাই না বলে ঈশ্বরাদি ডাকিঈশ্বরকে ডাকি বলে কাউকে পাই নাক্ষমাশীল তিনি—এমনই শুনেছিমায়েদের চেয়ে মাতৃময়মাতৃময়ী না লিখে তাকে আমি পুরুষে রাখলাম‘করুণা করুণা’ বলে ডাকি সেই উঁচু নীরবতাআমার কথারা ঘোরে মনের জঙ্গলে আমারপশুমাংস চাই না আর চাই একটা গাভীর শাবকবিশ্বাস…

  • অন্য রকম বাঁচা – সুদীপ্তা

    আমি এক অতি সাধারন মেয়ে,, শরৎ বাবু, রবি বাবু অথবা হালের সুবোধ বাবু কেউই আমায় ধর্তব্য়ের মধ্যেই আনেন নাম। কি বললেন? কাব্য এ উপেক্ষিতা? ও উপাধি ও খাটে না আমার জন্য…. মেয়ে জন্মের যাবতীয় উপেক্ষা আর অবহেলা সত্বেও প্রাকৃতিক নিয়মেই যৌবন এসেছিল…. দেহে, মনে… বলে না যৌবনবতি কুক্কুরিও সুন্দরী? আমি তখন উদ্ভিন্ন যৌবনা আমি তখন…

  • কালবেলা – আশিস ভৌমিক

    প্রণয়হীন সভ্যতার বুকে হাতড়ে বেড়াই মিষ্টি প্রেমের কবিতা ! রাতের আঁধারে হাইড্রেনের নোংরা জলে খুঁজি শাপলা ফুল ! রাত-পরীরা ড্রেন ছাপিয়ে উঠে আসে রাজপথে নিয়নের আলোয় যোজনগন্ধা হয়ে ওঠে । পরাশরেরা সস্তায় ভালবাসা কেনে ! গভীর রাতের আলোরা ম্লান বাসি ফুলের গন্ধে । ফ্ল্যাট বাড়ির জানলা চুঁইয়ে তখন ভেসে আসে সিরিয়ালের বিষাক্ত নিশ্বাস । রাতে…

  • দুটি কবিতা – সৌগত দত্ত

    কর্দমাক্ত বর্ষাকে বৈশাখের চিঠি চিঠিগুলো ছড়িয়ে আছে দক্ষিণের চিলেকোঠায়, তাতে ঠিকানা লেখা হয়নি এখনও। কি নামে ইতিহাস উৎসর্গ হয়? বন্ধু, নাকি প্রিয়তম! তোমার প্রতিবেশী জানালাটায় আজও আমার কবিতা লেগে আছে; তুমি ছেড়ে গেছো না পাওয়ার অভিমান আর লাঞ্চনার বিজয়ে। তবু, কাঁটাতার আর কাটাকুটি খেলায় সিঁদুর মুছে যায়, প্রেম নেমে আসে, কোনো এক নাম না জানা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *