|

অমোঘ জ্যোৎস্না – রত্না

শেয়ার করুন

বাদাবনের কাছাকাছি আসা এই আমার প্রথম। বাদাবন বলতে এদিকে যোগেশগঞ্জ, উল্টো পিঠে নদী পেরিয়ে ঝিঙেখালি। সুন্দরী, গরাণ, গেওয়া, হেতালের জংগল। নেই, নেই করে তিনটে মাস থাকবো।
যোগেশগঞ্জ বাজারে তিনতলা উঁচু সমান community হল তৈরি হচ্ছে। আমাকে হীরেন কাকার সাথে সিমেন্ট, বালির তদারকি আর সেই সাথে পাহারাদারের কাজ। ভোর ছয়টার ভুটভুটিতে ধামখালি থেকে ইট,সিমেন্ট আসে। আমাকে হিসেব মিলিয়ে নিতে হয়।

যে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, তার মেঝে দেওয়াল পাকা হলেও, ছাদ বলতে খড়ের ছাউনি আর জানলা তো খোলার উপায় নেই,সবেদা গাছের ডাল জানলাটার কাছে এসেছে, আর তাতেই মৌচাক।আসতে যেতে মৌমাছির কামড় আমার নিত্য সাথী। চাক ভাঙতে মন চায় না। অপেক্ষা করে আছি, একটি গভীর জোৎস্নার রাতে ওরা বাসা খালি করে চলে যাবে হয়তো।

যোগেশগঞ্জ বাজার থেকে ছয় মিটার মশারির জাল কিনে এনেছি। জানলা, দরজায় পর্দার মতন টানিয়ে দিতে হবে। মশারির নেটটি জানালায় লাগানোর সময় একটি পাল্লা অল্প খুলে দেই। ওদের কত চটপট চলাচল। কথা বিনিময়। আমার দিকে তাকানোর ফুরসৎ কই? এই যে আমি, যার বাজারদর না কানাকড়ি, ঘষটে চলা জীবন, দাড়িতে ভাঙাচোরা পাকা কাঁচা চুল, দায়হীন, মায়াহীন একা থাকা, তাতে মৌমাছির কীই বা যায় আসে?

ডান হাতটি বার করে মৌচাকে রাখি। হাতটি মৌমাছি আর আমার মাঝে সাঁকোর কাজ করে। মৌচাকের মৌমাছিরা এখন আমার হাতে। ওদের বাসা খালির জন্য আর কোনো জোৎস্নার দরকার নেই। আমার সারা শরীর জুড়ে ঝুপ করে নেমে এসেছে অকাল জোৎস্নার তীব্রতা …

চিত্রঋণ মৌমিতা ভট্টাচার্য্য

শেয়ার করুন

Similar Posts

  • |

    বসন্তের আগুন-পাখি – উত্তম দত্ত

    আর কিছু নেই হাতের মুঠোয় মিথ্যে কিছু প্রতিশ্রুতি একটি দিনের আদিখ্যেতায় গরীব মায়ের কী আর ক্ষতি ? কাল থেকে তো আবার সবাই যে যার মতো ছন্নছাড়া বুকের মধ্যে ভাষা-পুলিশ নিদ্রা যাবে লজ্জাহারা । সাতটি বাক্যে চোদ্দোটি ভুল বড্ড স্বাধীন বাংলাভাষা দেউলিয়া এক জীর্ণ জাতির মনের গরব প্রাণের আশা । ভাষার জন্য রক্ত দিয়ে মূর্খেরা সব…

  • বালুচর – অনিন্দিতা মিত্র

    ধূ ধূ বালুচর জুড়ে শুধুই স্বপ্নীল কাব্যময়তার আবেশ। পিছুটানহীন সম্পর্কেরা নিঃশব্দে কথা কয় গভীর রাতে। জোছনার জলে স্নাত স্বপ্নগুলো আঁকড়ে ধরতে চায় যন্ত্রণাকে। ছাতিমের রেণু মেখে অভিমানগুলো খুঁজে চলে নিশ্চিত উষ্ণ বুক, রূপকাথারা নীল মেঘের সিঁড়ি বেয়ে মিশে গেছে অচেনা দিকশূন্যপুরে।মেঠোপথের করুণ সুর পাখির ডানায় ভর করে উড়ে যায় সাগরের পথে, মিলতে চায় ভায়োলিনের হৃদয়তন্ত্রীতে।…

  • |

    ভাষা, জগৎ, কবিতা – শৌভ চট্টোপাধ্যায়

    বিশ শতকের শুরুতে, মার্কিন নৃতত্ত্ববিদ ও ভাষাতাত্ত্বিক এডোয়ার্ড স্যাপির এবং বেঞ্জামিন লী হোর্ফ সাব্যস্ত করতে চেয়েছিলেন যে, একজন মানুষের বিশ্বদৃষ্টি, অর্থাৎ জগৎ-সম্পর্কে তার ধ্যানধারণা, পুরোপুরি নির্ভর করে তার মাতৃভাষার গঠনের ওপর। হোপি ইন্ডিয়ানদের নিয়ে কাজ করার সময়ে, তাদের ভাষা বিশ্লেষণ করতে গিয়ে হোর্ফ দেখেছিলেন, সে-ভাষায় সময়ের কোনো নির্দিষ্ট একক নেই, নেই ‘সময়’-এর হুবহু-সমার্থক কোনো শব্দও;…

  • শাল্যদানীর লেখা

    সন্ধ্যেটা টুক করে নামছে। তোমার দেশেতো আবার সবসময় সন্ধ্যে। নন্দনকানন? তাও বুঝি আছে। তা যাই থাক আমার কাছে হেকেটি আছে, তোমার কাছে রবি নেই। কিরকম মজা! ধূলো জমা ট্রাঙ্কে হাত দি না, পাছে দাগ থেকে যায়। ওই চিহ্নেরই যত দোষ। যেমন সিঁদুরের চিহ্ন, যে চিহ্নে নাকি তোমরা বন্ধু থেকে বউ হয়ে যাও আর অন্যের জন্য…

  • গল্পকথা – আত্রেয়ী দাস

    এটা একসময়ের গল্পকথা। আমাদের চলমান জীবন থেকে সরে যাওয়া অনেক ঘটনাই আজ গল্পকথা হয়েই থেকে যাবে। তবে পক্ষে বিপক্ষের নানান তর্ক মূলত বাঙালির আড্ডায় থাকাটা এক পরম্পরা। গল্পগুলো শুধুই গল্প নয়। এই গল্পকথার হাত ধরেই সময়ের স্রোতে আধুনিকতার চাপে উবে যায় নানা জীবন-সংস্কৃতির গল্পকথা। আমরা যে মফস্বলের জীবনের ছোঁয়ায় নিজেদের বড় করে টিকিয়ে রেখেছি, সেখানে…

  • |

    শিক্ষক চেয়ে বুলেট! – রিমি মুৎসুদ্দি

      ছাত্রদের দাবী অনায্য নয় মেনে নিয়েও যদি বলি ছাত্ররা চরম বিশৃঙ্খলা করেছিল। তাহলেও কোনও বিশৃঙ্খলতাই ছাত্রদের ওপর গুলি চালানোকে যাস্টিফাই করেনা। এই নৃশংসতার সাক্ষী আমাদের রাজ্যই। শুধু আজকে নয়। অতীত ফিরে ফিরে আসে। কংগ্রেস-নকশাল আমল ছেড়েই দিলাম। বাম আমলেও ঘটেছে এ ঘটনা। আজও ঘটল। রাজনীতির রঙ ঘটনার ওপর চড়তে শুরু করেছে। এই প্রসঙ্গে নিজের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *