|

মৃত্যু-উপত্যকায় বসন্তের কবি – আশিস ভৌমিক

শেয়ার করুন
সিন্ধু নদের উপত্যকায় দাঁড়িয়ে হে বসন্তের কবি,
তুমি কি শুনতে পাও ?
কোনও মিলনোৎসবের সুর !
মরু-দেশ হতে ভেসে আসা বালুকণার
শতাব্দী প্রাচীন পলির স্তরে কি খুঁজে পাবে ?
কোনও মিষ্টি প্রেমের গীতি কাব্য!
উর্বর মাটির গন্ধ নিয়ে
তোমার কলম কি লিখবে ?
কোনও চাষির ফসল তোলা নবান্নের গান ।
এখানে আঁধার কাটিয়ে লাল সূর্য ঘোষণা করে
সভ্যতার ভোর ।
আবার দিনান্তের রক্তিম আভা জানায় কালের সমাপ্তি ।
শ্মশানের স্তব্ধতায় জেগে থাকে সুখতারা ।
অসমাহীত হাড়ের স্তূপে হোঁচট খেয়ে দেখবে
হাজার হাজার প্রেতাত্মা !
করুন চোখে তাদের আকুতি ,
“লেখো কবি লেখো, আমাদের জীবনের ছবি ;
অনিবার্য পরিনতি ! “
কিন্তু তুমি তো শপথ করেছিলে
সুন্দরের উপাসনার !
সবুজ বন-প্রান্তর, জোৎস্না রাত
যেখানে তুমি অনায়াসে চলে যাও সুখবিলাসে ।
যেখানে ভোর হয় পাখির কলতানে
সন্ধ্যা নামে গাছের ছায়ায় ,
সুখ-সারি গল্প করে আঁধার রাতে।
এরা তোমার কেউ না কবি !
এদের পাথুরে হৃদয়ে
পতঙ্গের অন্ধ জাত্যাভিমান !
উগ্র দেশপ্রেম,ধর্মান্ধতায় আচ্ছন্ন এদের মন ।
তবু দু-ফোঁটা চোখের জল ঝরুক তোমার কলমে,
শপথ ভেঙে হে কবি ,
তোমার কবিতায় ফুটে উঠুক এদের জীবনের ছবি ,
যারা হারিয়েছিল সুখী গৃহকোন অন্ধ আবেগে ।।
শেয়ার করুন

Similar Posts

  • ইতি কাদম্বরী – দেবব্রত মাইতি

    আমার আকাশে উঠবেনা আর রবি সেতো আলোয় ভরিয়ে দিচ্ছে অন্য পৃথিবী বন্ধ হচ্ছে শব্দ গান সুর মিলিয়ে যাচ্ছে পরিচিত ডাক এক এক করে নিভিয়ে চলেছি দীপ নিমজ্জিত আমি অন্ধকারে আমি এগিয়ে চলেছি অজানার পথে একা সখা ভালো থেকো তুমি শুধু একটু মনে রেখো আমায় কবিতা গানে গানে ইতি কাদম্বরী

  • পার্থজিৎ চন্দর পাঁচটি কবিতা

    হাসি আমি তো তেমন পথিক নই, শুধু বনের ভিতর বিস্ময়বাঁচিয়ে রেখেছি এ বনের মধ্যে কেউ সারাদিনস্তন খুলে গান গেয়ে নেচে নেচে ঘুরে বেড়িয়েছে গাছটি জড়িয়ে শুনি তার পায়ের শব্দকালো পাথরের গায়ে কান পেতে শুনিপায়ের পাতায় ফুটে যাওয়া কাঁটাজলের ভেতর টুপ করে ডুবে গেল তার নূপুরের ধ্বনি একটি হলুদ প্রজাপতি উড়তে উড়তে কাঁটাবনেপ্রবেশ করেছে। সে আসলে…

  • গুচ্ছ কবিতা – রাজদীপ রায়

    মারী ১ অথচ পৃথিবীতে শুরু থেকেই জীবাণু ছিলমৃত্যু-সম্ভাবনা নিয়ে গড়ে উঠেছিলপোকার জীবন এই তবু, তারই মধ্যে কোথাও কোথাওনক্ষত্রের সংকেতেমনে হয়েছিল বেঁচে থাকলে, পৃথিবীকে আরও সুন্দর দেখায়। ২ আরও একটু দূরে পড়ে আছে অজানা শরীর শীতকাল এখনও আসেনিতবুও বরফ পড়ে, হাড় জুড়ে যায় শকুন নেমেছে, ছিঁড়ে খাচ্ছেশরীরের অবশেষ পোশাকের অংশ দেখে মনে হয়চিনি, তবু আমি তাকে…

  • কলম কেন লিক করে – মলয় রায়চৌধুরী

    যুদ্ধ চলতেই থাকে, ছোটো হোক বা বড়ো আমরা ভাবি কবিতা লিখে যুদ্ধ থামিয়ে দেবো কবিদের কেউই পাত্তা দেয় না পাত্তা দেয় বিজ্ঞানীদের, যাঁরা নতুন নতুন অস্ত্র আবিষ্কার করে চলেছেন তা প্রয়োগ হয়ে চলেছে ছোটো যুদ্ধগুলোয় বাড়ি ঘর শহর মনে হয় পাঁপড়ের তৈরি যুদ্ধ কখনও ফুরোবে না, আমরা ফুরোবো দেশে-দেশে সৈন্যদল থাকবে, আমরা হাত কামড়াবো একদল…

  • পেট – সেলিম মন্ডল

    এমনভাবে নখ খুঁটে খাচ্ছ মনে হচ্ছে, নেলকাটারের দোকানগুলো ধর্মঘট ডেকেছে তোমার ধর্মঘটে আপত্তি ছিল অথচ, আজ নখ চিবানো থামাচ্ছ না ডাক্তারবাবু বলেন, পেটের রোগের সঙ্গে নখের বিরাট সম্পর্ক তোমার কোনো ধরা ডাক্তার নেই কিন্তু পেটের জন্য চেরিনখ খোঁটো সরুগলির মাথায় গলিতে নীচুস্বরের মিছিল মিছিলে নখহীন নখমালিকদের অসামঞ্জস্য ভিড়

  • ক্রিসমাস ইভ – পিনাকী

    নিয়নের আলো ফ্লুরোসেন্ট লাল গোলাপ আকাশের চেয়ে অনেক নীচে আকাশ তারাদের চেয়ে অনেক নীচে তারামণ্ডলী স্বপ্নের চেয়ে স্বপ্নালু সুখানুভূতি। সবটাই বেশ সাজানো সবটাই বেশ মাপজোক করা সুন্দর অতিরিক্ত আলোয় অন্ধকারকে আড়ালের প্রয়াস স্পষ্ট অতিরিক্ত আমোদে আক্ষেপ ভোলানোর ব্যর্থ চেষ্টা ঠিক কোনো রমনীর দুঃখ চাপা মেকি হাসির মতন। বড় বেশি সাজানো পার্কস্ট্রীটে একটা অগোছালো শিশুর বেমানান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *