অন্তজা – শুভদীপ রায়

শেয়ার করুন
শেষ পর্যন্ত তোমার কাছেই ফিরে আসি-
বারবার,
ক্ষতবিক্ষত অন্তঃকরনের
কোনো নিরাময় তুমি জাননা-
আমি জানি,
তবু অহংকারের সামনে
বারবার হেরে যাওয়া অসহায়,
ঠিক তোমার মতোই,
খেয়াল করি – তোমার পায়ের নুপুর ,
শিকল হয়ে কামড়ে ধরেছে,
রক্ত ঝরছে ,
তবু তুমি নেচে চলেছ যমরাজের বুকের উপর,
তোমার লখিন্দরকে বাঁচাতে,…….
কিন্তু আমি পারি নি ,
ভরা দ্যুৎসভার সেই হাসির শব্দ
মৃত্যু কেড়ে নিয়েছে,
তাই অসহায় আমি
শুধু নীরবে শুনি তোমার গর্ভযন্ত্রনা,
আর বারবার ফিরে আসি তোমার মৃত্যু দেখব বলে….
শেয়ার করুন

Similar Posts

  • অয়ন ঘোষের পাঁচটি কবিতা

    যুদ্ধ পুকুরে ডুব দিয়ে তুলে আনেশামুক-গুগলি, চুনো-পুঁটিজলের সংসার টালমাটালমাছরাঙার শ্যেন দৃষ্টিতে আগামী যুদ্ধের নিশান উড়ছে। কিস্তিমাত দুঃখকে পোষ মানিয়েআড়াই চালে মাতচৌষট্টি খোপ সাজানো আছেঈশ্বর আমি মুখোমুখি। শীত দু’হাতে তাড়াচ্ছি শীতআগুন কৌশলেঅরণি শেখাল, ভিতরের কাঁপন থামলেশীত আপনা থেকেই বসন্তকে পথ করে দেয়। নিস্তার একটা কৌণিক বিন্দু থেকেমেপে নিয়ে যাত্রাপথতির্যক আলোর সাথে সুরবুকের বাঁ’দিকে এসে সংসার পাতলঘুম…

  • রঘু জাগুলীয়ার গুচ্ছ কবিতা

    দিগন্ত প্রার্থনালয় ১ বাতাস এসেছে কাছে কাঁপা কাঁপা গলায়কি অভিযোগ তার, বলে না কিছুই।তবু হৃদয়ে তলিয়ে যাচ্ছে সূর্যাস্তে লেগে থাকানদীর তটভূমি, সংলগ্ন কোমল রোদমেঘে মেঘে বেগুনিরঙা আচ্ছাদন— আমি তো ত্রিভুবনে প্রার্থনালয় চেয়েছি এমনি— ফুলের মালা হয়ে জোনাকিরাছুঁয়ে যাবে দেবীর চরণতল;আর রাত্রির কুঞ্জবন হতে পৃথিবীর দিকেশিশুর মতো নিরালা মুখে হাতছানি দেবে চাঁদ, অথচ যেদিকে করজোড়ে দাঁড়াইবাতাসে-ধুলোয়…

  • নারী – অপর্ণা বসু

    তবে কেন মনে হয় তোমার শরীরময় ঈশ্বর এসেছেন স্বর্গীয় আর্তি শিথিল করে দিচ্ছে আমায় দেখাচ্ছে ধরিত্রীর মত কণ্ঠলগ্ন হয়ে মার্জনা চাইছ কৃতকর্মের উষ্ণ নিঃশ্বাসে মুছে দিচ্ছ অভিমান নিভৃত স্পর্শমাখা উত্তাপে এক অনবদ্য পুরুষ আমায় আদ্যন্ত নারী করে তুলছে ওই আনন্দময় রূপ আজন্ম ছায়া হয়ে লেগে থাকুক আমার নারী শরীরে।

  • পরিণাম – গৌরী সেনগুপ্ত

    দাও বেয়নেট ওকে হাঁটার সাথে ছুঁতে দাও ইস্পাত রক্ত মাখার দাও ওকে বুলেটই কিশলয় প্রাতে বিদ্বেষ শিখে যাক্‌ প্রথম শেখার। শিখে যাক্‌ সুখটুকু বয়েস চল্‌তে শিখুক না ভীতু শিরা হিম হতে পারে করণা পেতে পেতে ভাঁড়ামোর সাথে শয়তান হতে হবে সুতোর মোচড়ে। এইভাবে আত্মাকে বাতাসই শুষবে নিমেষেই জ্বালাবে সে সারাটা আকাশ অগ্নি বিস্ফোরণে যতো নরক…

  • ওগো দুখজাগানিয়া – আফজল আলি

    ওগো দুখজাগানিয়া (  কাদম্বরী দেবীর মৃত্যুতে কবিগুরুর একটি অসম্পূর্ণ দলিল ) রাত্রির মতো ভেসে যাচ্ছে রাত কল্পনার মুখে একচামচ সন্ধ্যা তুলে দিলাম তুমি সেই তাকিয়ে ছিলে  –   তোমার চোখের  থেকে মুক্তা ঝরে  অনুরূপ  – ওগো দুখজাগানিয়া-    তোমায় গান শোনাব নীরবতার কাছে ঘনিষ্ঠ হয়ে যা কিছু ছিল সে সব আমার ছড়িয়ে  গিয়েছে কোথায় ছেলেবেলার সেই খেলা…

  • একটি মেরাজের রাত্রে ঘুমিয়েছি – জিললুর‌ রহমান ( পর্ব ২ )

    আগের পর্বএকটি মেরাজের রাত্রে ঘুমিয়েছি – জিললুর‌ রহমান ( পর্ব ১ ) প্রথম আসমানে ১৫.প্রথম আসমানে থেমেছে বোররাকদেখছি বুড়ো এক দিচ্ছে জোরে হাঁক বলল আদিপিতা ‘করিনি কোনো পাপওসব গুল মারা কবির অপলাপ’ বলেছি, তবে ওই স্বর্গ থেকে তাড়া?‘ওসব কিছু নয়, মনের কড়া নাড়া’ সব তো ঘুঁটে গেল, আপেল খেল কাক! ১৬.ডেরাটা গমগমে লালন ফকিরেরপ্রথম আসমান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *