বিম্ব, প্রতিবিম্ব – বল্লরী সেন ( ইতি দিওতিমা পর্ব ৫ )
অষ্টম অধ্যায় দরাগয় ম্যমা (ইভা স্পিয়েলরিনকে লেখা সাবিনার সেই চিঠি) ফটকের ১৩২ নং এখন প্রায় দেখা যায় না, কিন্তু উত্তর ককেশস্ পর্বতমালা থেকে কখনও বাতাস আসে। ঝিরঝিরে তুষারের ছাই এসে প্রাসাদের লম্বা গাছেদের গায়ে প্রেতের মতো আটক হয়ে শুয়ে থাকে। লভ্যাংশের তোয়াক্কা করে না; এমনকি শরিয়তি আইনের রদবদলের জন্য অপেক্ষা করে না কবে সম্পত্তির ভাগ…

