ভোজ কয় যাহারে (চতুর্থ পর্ব) : বেঁধে বেঁধে থাকি – সত্যম ভট্টাচার্য
বাবা শিক্ষকতা করতেন আমরা যে মফস্বলে থাকতাম তার থেকে আনুমানিক পনেরো কিলোমিটার মতো দূরত্বের একটি গ্রামের স্কুলে। বড়ো রাস্তায় বাস থেকে নেমে তারপর সাইকেল চালিয়ে বাবারা সবাই সেখানে পৌঁছতেন। এ সমস্ত সেই সব দিনের কথা যখন লোকে হা বলতে হাওড়া বুঝলেও বা বলতে বাইক বুঝত না। তাই জীবনটা ছিল অন্যরকম। দুর্গাপুজো-বিজয়া বা ওই জাতীয় যে…

