বর্ষশেষের কলকাতা : কলকাতার ক্রিকেট (পর্ব ৯) – সুমিত গঙ্গোপাধ্যায়
নবম পর্ব ১৯৩৫ সালের পর থেকে ভারতীয় রাজনীতি অন্যদিকে মোড় নেয়। বোঝাই যাচ্ছিল যে কোনও ভাবেই ব্রিটিশরা আর এই দেশ ধরে রাখতে পারবে না। এমতাবস্থায় ভারতীয় ক্রিকেট বিশেষ করে বাংলার ক্রিকেটেও পরিবর্তনের ছোঁয়া লক্ষ করা যায়। ইডেনে গোটা শীতকাল ধরে প্রচুর গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হয়। প্রথমেই ডিসেম্বর মাসে (১৯৩৫) রোহিন্টন বারিয়া ট্রফির দুটো ম্যাচ হয়।…

