ভোজ কয় যাহারে (ত্রয়োদশ পর্ব) : ক্যাপসিকাম – সত্যম ভট্টাচার্য
‘এই সব জিনিসপত্র এখানে। চিকেন ওখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। ভাতটা আমরা কেউ করে ফেলছি। তুমি চিকেনটা জম্পেশ করে বানিয়ে ফেলো তো’— যার উদ্দেশ্যে কথাটা বলা হল সে এগিয়ে এসে জিনিসপত্র সব দেখেটেখে বলল, ‘কিন্তু দাদা আমি যে ক্যাপসিকাম ছাড়া মাংস রান্না করি না। ওটা এনে দেবার ব্যবস্থা করুন।’ যখন এইসব কথাবাত্তা হচ্ছে ঘড়ির…

