সহোদর – শক্তি চট্টোপাধ্যায় (পুনর্পাঠ)
হাঁড়িচাঁচা খাল সাঁড়াশির মতন গঞ্জটাকে কষে চেপে ধরেছে—তাই খালের গা বরাবর গঞ্জ। তা-ছাড়া কী বুধবার হাট আছে। পেট-ভর-বাজার। জয়নগর-মজিলপুর দুটো গাঁ খেয়ে কূল পায় না। আর খাবারই না কতরকম। শাকসবজির পাহাড়, মাছের আটচালা। গাঁ-ভরতি বাবু কছমের লোকজন। শ্রী-ই আলাদা। হঠাৎ কোত্থেকে যে কী হল। শিয়ালদা থেকে বরাবর ইস্পাত বিছানো হল মাইল বত্তিরিশ দক্ষিণমুখো, তামাম গাঁ…

