|

উৎসব – সন্দীপ ভট্টাচার্য্য

শেয়ার করুন

অন্যান্য দিনের মতই অশান্ত কম্পমান বুকে,
ছেলেটি ভীত সন্ত্রস্ত চোখ রাখল জানালায়।
সূর্য উঠেছে আজও প্রতিদিনের মতই,
শুধু পুঞ্জীকৃত কালো ধোঁয়ার আস্তরণটা নেই আজ।
“আজ কি তবে কোন উৎসব?”
ভালো খারাপের পার্থক্য না বোঝা বারুদের
প্রাণঘাতী পোড়া গন্ধ নেই আজ।
নেই বোমারু বিমানের আগ্রাসী হুংকার।
নির্দয় ট্যাংকারের তালে তালে,
ভারী জুতোর শব্দগুলোও কোথাও হারিয়ে গেছে আজ।
অবাক চোখে দেখে ছেলেটি !
” আজ কি তবে কোন উৎসব?”
সামনের রাস্তায় বাজার বসেছে আবার !
তার মনে পড়ল বাবা – মা এর হাত ধরে মহানন্দে,
লাফাতে লাফাতে বাজার করতে যেত সে।
সেই হাতগুলো কেড়ে নিয়েছে নিষ্ঠুর যুদ্ধ,করেছে আশ্রয়হীন।
বিশ্বের এ দুর্বিষহ মারনব্যাধি কি সাড়বে কোনদিন?
একরাশ আশা নিয়ে শান্তির অতলে ডুব দেয় ছেলেটির মন।
” আজ কি তবে কোন উৎসব?”
হ্যাঁ- আজ থেকে যুদ্ধ বিরতি, উৎসবই বটে।

শেয়ার করুন

Similar Posts

  • শায়েরী চক্রবর্তীর পাঁচটি কবিতা

    ঈশ্বরী নক্ষত্র দহনে অনুশোচনা উল্লাস হয়ে ওঠে যে দেবীর কাছে হাত পাতলে রাত পাওয়া যায় সে কোনো মানবীদেহ জুড়ে যার গোলাপি আয়োজন মিহি সন্ধের গায়ে জং ধরেছেধ্বংসের ভেতরেও শোনা যায় শঙ্খের সুর পেরোনো আলপথেযদি শুশ্রূষার বিষ ঢেলে যায় কেউ… কোনো দেবী ক্ষয়িত চেতনার পঙ্‌ক্তি পথ হারিয়ে জন্মের প্রলাপ যাপনে এ গলি সে গলি থেকে ভেসে…

  • ভাষা শহীদ দিবস : ফাউজুল কবির এর কবিতা

    খন শব্দের সাথে যখন শব্দের সাথে আমাদের ভালোবাসা জাগেপূর্ণতার দিকে যাত্রা শুরু হয়–যাত্রা মানে জানো? বুকে জাগরণ অশ্বের টগবগচিত্তে শিহরণ দূর ভবিষ্যৎ আকাশ ভ্রমণ:বাংলাভাষা আজ পবিত্র প্রতীক হৃদয় পলাশগুচ্ছ গুচ্ছ রক্তজবা কৃষ্ণচূড়া অথবা করবীশুধু অনির্বাণ আগুন ছড়ায় আগুনের লুয়া–অগ্নির চেয়েও জীবন্ত উত্তাপে তাপিত হৃদয়লেলিহান শিখা বিস্তারিত হচ্ছে ধ্বনির ব্যালেতেঢেউ উঠছে ঢেউ কবিতায় গানে সবুজে মধুরেমহত্তম…

  • যদি – সন্দীপ ভট্টাচার্য

        প্রথম ফোঁটার সিঁদুরে মেঘ ঘর পোড়া অন্তগহীনে বাদুলে ময়ূরাক্ষী নীরব ঝর্নার গান পাহাড় কি মনে রাখে? যদি রাখে তবে বুঁদের মূল্য অন্তহীন প্রেমজ সফরে জলজ সাদা ফুলের গন্ধ কবিতা কবরে নিকোটিন গন্ধে হরিবোল যদি ঠোঁটের প্রথম ঘাম মিশে যায় ফুলশয্যায় তবে সে বিপ্লব দীর্ঘজীবি হোক আপাত নিরীহ রাত্রে নীল বেদনা চিনচিনে ব্যাথা শিরদাঁড়া শর্তহীন…

  • নিদাঘবেলা – শিবানী

    (১) শোকের ওপর রোদ এসে পড়ে, ঝিকমিকিয়ে ওঠে অশ্রু-ঘাম… ধাঁধা লাগা চোখ তখন অলঙ্কারভ্রমে ঈর্ষিত হতে দেখি… দেখি, তপ্ত গ্রীষ্মদুপুর কীভাবে খরতাপে নীরবে পুড়িয়ে চলেছে অ-সুখ, সম্পর্ক… (২) ক্লান্ত দুপুর বেয়ে ভাঙাচোরা সংসারের টুকরো ভরা গাড়ি টেনে নিয়ে চলেছে কপাল থেকে ঘামের ফোঁটা ঝরে পড়ছে খই-এর মতো আর ওর সাথে পিচগলা পথের পিছুটান কাটিয়ে ধ্বংস…

  • কলম কেন লিক করে – মলয় রায়চৌধুরী

    যুদ্ধ চলতেই থাকে, ছোটো হোক বা বড়ো আমরা ভাবি কবিতা লিখে যুদ্ধ থামিয়ে দেবো কবিদের কেউই পাত্তা দেয় না পাত্তা দেয় বিজ্ঞানীদের, যাঁরা নতুন নতুন অস্ত্র আবিষ্কার করে চলেছেন তা প্রয়োগ হয়ে চলেছে ছোটো যুদ্ধগুলোয় বাড়ি ঘর শহর মনে হয় পাঁপড়ের তৈরি যুদ্ধ কখনও ফুরোবে না, আমরা ফুরোবো দেশে-দেশে সৈন্যদল থাকবে, আমরা হাত কামড়াবো একদল…

  • অত্রি ভট্টাচার্য-এর কবিতা 

    মার্জারসুন্দরী  ১. দরজায় দাঁড়িয়ে দেখি,রাতের ঘড়ি বারোটা ছুঁলেও, বাইরে যথেচ্ছ আলোসানাইয়ের সিডিটা বার করে নিয়ে বাড়ির দিকে হাঁটা লাগাচ্ছে পাড়ার সাউন্ডম্যান দু- একটা ক্লান্ত সাইকেল হাওয়া চিড়ে চলে যাচ্ছে  এসময়ে, তোমার ভ্রূ ও পল্লবের মাঝে সাদা বেড়ালছানা হাঁটে যে জানে কার্নিভাল সততই জাগরুক, তার কোনো ইনসোমনিয়া নেই ২. আয়ুর্বেদ মতে, বিড়ালের বিষ্ঠা, ছাগলোম, মেষশৃঙ্গ, বচ…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *