বালিশ – প্রতিমা সেনগুপ্ত

শেয়ার করুন

এখন রাত্রি সাড়ে বারোটা। লালবাজার সিকিউরিটি সার্ভিস ডিপার্টমেন্ট থেকে, কয়েকজন সরকারী অফিসার এসেছিলেন। ওরা মা’র কলিগ। কিসব যেন সমস্যা হয়েছে। সামান্য কথাবার্তা হল নিচু গলায়। ওরা মা’কে সঙ্গে নিয়ে চলে গেলেন।

আমি – সিদ্ধার্থ রায়। দক্ষিণ কলকাতার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস নাইনে পড়ি। গল্ফগ্রিনের একটা বহুতলের চারতলার ফ্ল্যাটে মা’র সঙ্গে থাকি। আমার মা পেশায় একজন সরকারী অফিসার। আমার বাবা নেই। নেই – মানে আছেন। কিন্তু তিনি আমাকে স্বীকার করেন নি। বাবা, মাকে সন্দেহ করতেন। আমি বাবাকে কখনও দেখিনি। মা’কে দেখেছি – কেবল তাকেই জানি।

ওরা কেন মা’কে নিয়ে গেলেন? এতো রাতে? গোটা ফ্ল্যাট এখন শুন্–শান। ঘড়ির টিক্ টিক্ শব্দ ছাড়া অন্য কোন শব্দ নেই। আমি এঘর থেকে ওঘরে গেলাম। আবার মা’র শোবার ঘরে ফিরে এলাম। মা’র বিছানায় দু’টো মাথার বালিশ উল্টে পড়ে আছে। মা শুয়ে পড়ে ছিলেন।

আমার বুকের ভিতরটা কেমন খালি লাগছে। একদম ছোটো বেলা থেকে মা হঠাৎ কোথাও চলে গেলেই, আমার এই রকম লাগে। কষ্টটা চলতেই থাকে, যতক্ষণ না মা’র কাছে চলে আসি।

দু’টো হাত বাড়িয়ে বলি, – ‘মম! হাগ’।

মা আমাকে বুকে টেনে নেন। আমি উষ্ণ হয়ে উঠি। নিশ্চিন্ত হয়ে যাই। ভাবি যত বাধা আছে সব বুঝি পেরিয়ে যেতে পারি। সত্যি কি তাই পারি। এতো যে বড় হয়ে গেছি, এখন পনেরো বছর বয়স। নাকের তলায়, দু’গালে দেখা দিয়েছে গোঁফদাড়ি। তার পরেও কেন যে ভয় পাচ্ছি?

মা বলেন, ‘আর কবে বড় হবি? আমিতো বুড়ো হয়ে গেলাম’।

মা’র ভীষণ সাহস। কোন কিছুতেই ভয় নেই। আর আমি, টিকটিকি দেখেই লাফাই।

নাঃ।

পুরো ফ্ল্যাটটা যেন আমাকে গিলে খেতে আসছে। মা মাঝে মাঝে ঘুমের ওষুধ খায়। অ্যালজোলাম বা ট্রাইজোলামের অনেকগুলো পাতা মায়ের ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকে। সব ক’টা যদি এক সাথে খেয়েনি? কতদিন ভেবেছি, ফ্রিজ থেকে গ্লুকোজের কৌটো বার করে, এক গ্লাস গ্লুকোজের জলে সব ক’টা পাতা গুলে খেয়ে ফেলি।

কিন্তু মা যদি চলে আসে। তাড়াতাড়িতে মোবাইল, ফ্ল্যাটের চাবি কিছুই নেয়নি। কি করে ফ্ল্যাটে ঢুকবে? ওরা মা’কে কোথায় নিয়ে গেলেন?

‘আমি একটু আসছি’–বলে মা ওদের সঙ্গে চলে গেল?

আজ মা এমনিতেই অফিস থেকে দেরীতে ফিরেছিল। আমার জিওগ্রাফি টেস্টে নম্বর কম হয়েছে। মা’কে বলা হয়নি। ভাবতে, ভাবতে মা’র বিছানায় শুয়ে পড়ি। পাশ–বালিশটা চেপে ধরি বুকের কাছে। ওটাতে এখনও মা – মা গন্ধ। মা না আসা পর্যন্ত, আমাকে এভাবেই অপেক্ষা করতে হবে।

মা বলে –‘মানিক, তুই ছাড়া আমার আর কে আছে বল।’

আমি নাকটা মা’র মাথার বালিশে চেপে ধরি, সেখানে তখনও মা’র মাথার চুলের গন্ধ। আমাকে এভাবেই অপেক্ষা করতে হবে – যতক্ষণ মা না আসে। যতই ড্রেসিং টেবিলের ড্রয়ারের দিকে আমার মন যাক, আমি কিছুতেই মা’র বিছানা ছেড়ে উঠবো না। গ্লুকোজ বানাবো না, কিচ্ছু করবো না….। শুধু অপেক্ষা করবো, কলিং বেলের। মা ঠিকই ফিরবে। আমি মা’কে জড়িয়ে ধরবো। ওর শরীরের উষ্ণতায়, আমার শিরদাঁড়া বেয়ে নামছে যে হিম–শীতল ভয়, তাকে মেরে ফেলে – জীবনকে খুঁজে নেবো।

শেয়ার করুন

Similar Posts

  • শুধু এক মুঠো ভাতের আশায় – কৌশিক দাস

    আমি এক মুঠো ভাতের আশায় আজ আমি এই পথে…………. খিদের জ্বালায় বিধবার থানে লাগিয়েছি রঙ, সতীপনার জাল ছিঁড়ে দারিদ্রটাকে মাড়িয়ে এসে গেছি এই মোহল্লাদের জগতে। এখানে ভাত আছে কাপড় আছে আছে ভুঁড়ি ভুঁড়ি টাকা, নেই শুধু মনসত্ব আর নেই নারীর ইজ্জত, আছে যৌনের রেশ নেই প্রেমের আবেশ। শুধু এক মুঠো ভাতের আশায় আজ আমি এই…

  • মোবাইল-চোর – রুমা চক্রবর্তী

    অন্য দিনের মতোই অমানুষিক ভিড়ে ঠাসা ট্রেনটা স্টেশনের পর স্টেশন ছুটে চলেছে নিজের মেজাজে নির্বিকারভাবে। তবে, ভিড়ের অন্তরালে লুকিয়ে থাকা সমস্ত অস্বস্তি, বিরক্তি, নাভিশ্বাস, হতাশ্বাস, হাসিকান্না, ধ্বস্তাধ্বস্তি, ঝগড়া, দুরাশা, নিরাশা, উদ্বেগ, তৃপ্তি-অতৃপ্তি ছাপিয়ে একটা দৃশ্য আকর্ষণীয় হয়ে উঠেছে। লাস্ট লেডিস কম্পার্টমেন্টে চোর ধরা পড়েছে, গণধোলাই চলছে। *      *      *  ‘কী চুরি গেছে?’, ‘চোর কে?’, ‘ছেলে…

  • সমব্যথী – সন্দীপ ভট্টাচার্য্য

    সেদিন বৃষ্টি হচ্ছিল ভীষণ। দরজায় দাঁড়িয়ে সোমা অপেক্ষা করছিল সুনীলের। ঘরে ছেলেটা ঘুমাচ্ছে অঘোরে। সোমার মনে পড়ে যাচ্ছিল বিয়ের প্রথম দিকের কথাগুলো। প্রথম প্রথম সোমা ফ্ল্যাটের বারান্দায় ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করতো সুনীলের। রাস্তায় সোডিয়াম ভেপারের আলোয় ভেজা সুনীলকে দেখতে পেলেই যেন একগাদা সোহাগ, আহ্লাদ জেগে উঠত তার মনে। ঘরে ফেরার পরে দুইয়ে মিলে কত খুনসুটি,…

  • স্মৃতি ও ইচ্ছে – শ্রাবণী দাশগুপ্ত

    ‘কতগুলো স্মৃতি’, গৌর পুরানো ডায়েরির পৃষ্ঠায় পেন দিয়ে আঁচড় কাটলো। বাইরে ঝলমলে রোদে দেখলো, ফুল নেই গাছটার, পাতাগুলো নাচছে। গাছটা যদি গোড়া থেকে কাটা হয়, মরে যাবে। গল্পগুলো বলতে পারবে না। গৌর তাড়াতাড়ি আর দু’খানা শব্দ পেড়ে আনলো- ‘…কতগুলো গল্প’, লিখে আঙুল টনটন করে উঠলো। সে পেন ছেড়ে দিলো। ট্রেনে দরজার পাশে টাইট জামা-পরা, ঠোঁটে রঙমাখা, প্যাঁকাটির মতো…

  • ঘর – অয়ন চৌধুরী

    শরীর ছুঁয়েছে অদম্য বিষ রাত্রির কিনারে এক একটি খোলা ভেঙেছে জ্যোৎস্নার মতো যেটুকু পর্ণমোচী বিকেল লুকোনো ছিল একান্ত নিঃস্তব্ধতায় কখন যেন বছর পেরিয়ে হারিয়ে গেল জীর্ণতায়! বুকের উপর যে দুটি শালুক সান্ধ্য-কোলাজে আজ না-হয় বৃষ্টি নামুক একটা ঘর সাজুক মোমবাতিতে না কোনও শোকের সিম্ফনিতে যে ঘরের প্রথম ও শেষ একটা সমুদ্রের বুকের মতো ধরে থাকবে…

  • বিস্ময় – মৌমিতা পাল

     আজন্মকাল থেকে তুমিতো জানতে  -‘এ বাড়ি তোমার নয়!’ প্রকৃতির নিয়মে তারপর ক্রমাগত বেড়ে ওঠা, শখের বাগানের অযাচিত -অনাহুত  আগাছার মতো। পুতুল খেলার ছলে শেখোনি কি! এ ধরনীর সামান্য ধুলিকনাতেও তোমার নেই কোনো দাবী, নেই অধিকার। সমস্ত জীবনব্যপী তুমি শুধু বাঁধা ক্রীতদাসী। এ সমাজ,এ সভ্যতা,এ বিশ্বায়ন, এই বিশাল মহাবিশ্বের এক বিন্দুও  তোমার নয়! জেনেছো তো সব…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *