তপন ঘোষের বিক্রিবাটা – মৃত্তিকা মাইতি
গায়ে গামছা ঘষতে ঘষতে কলঘর থেকে বেরিয়ে এল তপন। সময় নেই একদম। কোনওদিনই থাকে না।সরু বারান্দার গ্ৰিলে গিঁট মেরে দড়ি ঝোলানো। সেখানে গামছাটা শুকোতে দিয়ে তড়বড় করে ঘরে ফিরল। গীতা রান্নাঘর থেকে ভাতের থালা নিয়ে ঢুকছে। বাতে দুটো হাঁটুই নড়বড়ে। মেয়েটা যখন ছিল তখন হাতে হাতে সাহায্য করত মাকে।এখন সব গীতাকেই করতে হয়। তপন ঝটপট…

