ঠিক মনে পড়বে – নবকুমার পোদ্দার
ভুলে যেতে যেতে ঠিক মনে পড়বে আমাকে ছোট্ট পাখির মতো স্নান সেরে নতুন হয়ে উঠতে চাইবে খুঁজবে আলোপাহাড়ি রাস্তার তীব্র ঝড়ঝাপটা সামলেবাঁক নিতে নিতে মনে হবে ফিরে আসাটাই ভালো অচেনা পথের নতুন ট্যুরিস্ট হয়ে সারা শহরের পোশাক কিনেপ্রেমিকা হয়ে উঠবে তুমি।

