অতনু চট্টোপাধ্যায়ের পাঁচটি কবিতা
লেখকের পাঁচটি কবিতা আছে, বিশ্বরূপ, প্রভাত সঙ্গীত, ঘটোৎকচ ১, ঘটোৎকচ ২ এবং ঘটোৎকচ ৩
লেখকের পাঁচটি কবিতা আছে, বিশ্বরূপ, প্রভাত সঙ্গীত, ঘটোৎকচ ১, ঘটোৎকচ ২ এবং ঘটোৎকচ ৩
১৯ মে, ১৯৬১ কোনো পূর্বঘোষণা ছাড়াই আধাসামরিক বাহিনীর সদস্যরা নিরস্ত্র বাঙালিদের ওপর নির্বিচারে রাইফেলের গুলিবর্ষণ করতে থাকে। এতে কমলা ভট্টাচার্যসহ ১২ জন বাঙালি তরুণ একের পর এক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই ১২ জনের মধ্যে ৯ জন ঘটনার দিন এবং পরবর্তী সময়ে আরও দু’জন তরুণ তাজা প্রাণ মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে মৃত্যুর কোলে ঢলে…
স্পষ্ট একটি মুখ। থুতনির ডানদিকে একটা উঁচু মতো তিল। সাদা মলিন শাড়ি পরে, এলোমেলো রুক্ষ কাঁচা-পাকা চুলে মাথায় আধ-ঘোমটা দিয়ে স্বপ্নে এসে দাঁড়িয়ে ছিলেন করুণা মাসিমা। করুণা মাসিমা বলছিলেন নিজের কথা। বলতে বলতে ইস্কুলবেলায় খেলাধুলার কথাও বলছিলেন। উদাস স্বরে করুণামাসিমা বলছিলেন – অন্ধ তো সবাই। অন্ধকারের ভেতর আলোর আসা-যাওয়ার একটা পাতলা প্রলেপ লেগে থাকে। লালচে একটা…
আজ বন্ধের দিন। অফিস যাবার তাড়া নেই, কিন্তু নিজের ভেতরে অন্য একটি বিষয়ে তাড়া আছে। রফিক কোনো মতে হাতমুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে উত্তরা ফ্রেন্ডস ক্লাবের মাঠের দিকে ছুটল। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল দশটা বেজে গেছে।মাঠের মূল গেটের আশেপাশে ছোটোখাটো বারোয়ারি মেলা বসেছে। বাচ্চারা মা-বাবার হাত ধরে মেলার দোকানে দোকানে ঘুরছে। রফিকের কাছে ঈদ-ঈদ…
টাইয়ের নটে সকাল বেঁধে রাখি এই শহরে সকাল এলে আঁতকে ওঠে পাখি কেউ জানে না কোথায় কি-যে ঘটে । আমার নাকি বন্ধ চোখও হাসে আতঙ্কিত পাখির ডানা ভয়ের অনুপ্রাসে কানাকানির শব্দ কিছু রটে। জীবন ফোনে বলল সেদিন রেগে ঘটবে কিছু আলোর সাথে আলোর ধাক্কা লেগে অবিশ্বাসের প্রকাণ্ড কান পাতি। কোথাও কিছু ফাটল নাকি রাতে? ছন্দহীন…
এই নাচিকেত অগ্নিকে চেনো, কমরেড আত্মদহনে নিজেকেই করো দীর্ণ আগুনের আজ দিয়ে জেনে নাও চেতনায় কি রয়েছে আজও মলিন ও জরাজীর্ণ সকলে জানে না, অথবা ঈষৎ জানলেও মেনে নিতে গেলে হয় দ্বিধা-সংশয় নব্য ঔপনিবেশিকতার দাপটে এখন এদেশে বিত্তবাদের দাসানুদাসেরা সশস্ত্র, দুর্জয় দুঃখ দিয়েই রাঙা করে তোলো ভোর ভাঙা সেতারেই ঝংকৃত ভৈরবী প্রতিটি প্রশ্নে স্পন্দিত উত্তর…
বিশ্ববরেণ্য সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র “নায়ক” মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। সেই সিনেমাতে একটি বিখ্যাত ডায়লগ আছে– “মার্কস আর ফ্রয়েডের যুগ ভাই…নো পরজন্ম…নো প্রভিডেন্স।” গতানুগতিক মূল্যবোধকে কষাঘাত করে একধাক্কায় আমাদের চিন্তাভাবনাকে অন্য এক বাস্তবতায় এনে ফেলে এই কথা। চলচ্চিত্রের সেই সাদা-কালো যুগ আমরা পেরিয়ে এসেছি অনেককাল আগেই। বিনোদনের রঙিন দুনিয়াকে বাস্তবে এনে দিয়েছে গ্লোবালাইজেশন। ব্যবহারিক জীবনের…
ট্রেন থেকে উপসালা শহরে নেমেই যা আমায় প্রথম মুগ্ধ করেছিল তা হল স্টেশনের উল্টোদিকে ফুটপাতে কিছু মানুষ বসে পড়াশোনা করছেন, কেউ বা গিটার হাতে গান গাইছেন। বুঝতে বিলম্ব হল না,একটি বিশ্ববিদ্যালয় শহরে আমি এসে পড়েছি। পায়ে হেঁটে গোটা শহরটি ঘুরে দেখার সময় এই সংস্কৃতির ছোঁয়া দেখেছিলাম শহরটির অলি-গলি, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, কেল্লার ম্যাথ, বোটানিক্যাল গার্ডেন, ক্যাফে…
জুলাই, ১৯৯৬’মিলেছে মিলেছে মিলেছে…’ সন্ধেবেলা বাড়ির ড্রয়িংরুমে পা দিয়েই শাম্মি কাপুরের চাহে মুঝে কোই জংলি কহের স্টাইলে একটা নাচ দিল মানস। দু’আঙুলের ফাঁকে ট্রান্সফার লেটারের কপি।’সত্যি!’ ইচ্ছাপূরণের বিস্ময় স্বস্তিকার গলায়।মানস বলল, ‘নিজের চোখে দ্যাখো।’স্বস্তিকা চোখ রাখল কাগজে। তাদের স্বপ্নের ছাড়পত্র। ট্রান্সফার হয়েছে ঘাটশিলাতেই। ওপরওয়ালার ভ্যানতাড়া দেখে মনে হচ্ছিল না শেষ অব্দি হবে। হল। অবশেষে হল।মানসের…