দ্বিরাগমন – অতনু চট্টোপাধ্যায়
আমরা, যারা অপ্রাচীন বুদ্ধি, মূঢ় অথচ মফস্বলীয় আনুষ্ঠানিকতায় যাদের শ্রীবৃদ্ধি, আমাদের যাদের প্রতিশোধস্পৃহা কালো পলিথিনে লেগে থাকা মাছের রক্তের মতো আঁশটে ও চটুল, যাদের নৈঃশব্দ্য ক্রমাগত অস্থির করে তোলে, কপালে জমে ওঠে বিন্দু বিন্দু স্বেদ, যাদের বুকপকেটে ধুকপুক করছে মোবাইল আর আত্মায় বিঁধে আছে রাষ্ট্র, তাদের থেকে তোমাকে আড়াল করে রাখে সুপুরুষ্ট তিনটি অলীক গাছ।…

