উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহিদ: তিলকা মাঝি – দীপক সাহা
স্বাধীনতার ৭৩ বছর পরেও আদিবাসীরা নিজ ভূমে পরবাসী। ২০২০-র ভারতবর্ষেও জল-জমিন-জঙ্গলে নিজ অধিকার থেকে বঞ্চিত ভূমিপুত্ররা। লাগাতার আন্দোলনের চাপে ঐতিহাসিক বিরসা মুন্ডার লড়াইয়ের প্রায় ১০৭ বছর পর ২০০৭ সালের ৩১ ডিসেম্বর বনবাসী তফশিলি জনজাতি এবং অন্য পরম্পরাগত বনবাসীদের ‘বনাধিকার স্বীকার আইন ২০০৬’, লোকসভায় পাশ হয়ে সরকারিভাবে বিজ্ঞাপিত হয়। সেই সময় থেকেই বিভিন্ন সংস্থা ও সংগঠন…

