অক্ষর লিপি – দেবাশিস মুখোপাধ্যায়

শেয়ার করুন

মৃত্যু বুনছি । ছিঃ । বলার ক্ষমতা নেই । ইতিহাস শিশুর রক্ত পুতুল নিয়ে রাস্তায়

ট্রমা । মা বলতে দিচ্ছে না । নারকীয়তা । তাগ করে রেখেছে বন্দুক বন্ধু ত্যাগ করে

শত্রু তৈরি । রিভেঞ্জ । জমকালো শব্দ । দন্ত বের করে দানব ছিঁড়ে খেতে তৈরি মানুষ

সস্তা প্রতিদিন । দিনান্ত চলে আসে । রক্তবর্ণ । বর্ণনা ছড়িয়ে পড়লে শেষমেশ  উপসংহার

সংহার পর্বের পর শূন্য ময়দানে শুধু
মৃত হলুদ ঘাস আর অসংখ্য মশার
আঁধারের গান…..

শেয়ার করুন

Similar Posts

  • শুভ্রাশ্রী মাইতি-র পাঁচটি কবিতা

      সঞ্জীবনী এই তো জল ছলছল আয়নাবিলাসী দীঘি আমার, কবেকার যেন; আঁজলার পর আঁজলা ভরে কী এত স্মৃতিভার তুলছ তুমি বলো… শ্যাওলাঝাঁজির গন্ধমাখা!   হাতের পাতায় একে একে উঠে আসছে আমাদের নরম নীল চিঠি, পাখিগানের সুপ্রভাত, ঘামফুলের নির্জন দুপুর, অলিভ পাতার  চকচকে সবুজ আদরচুম্বন আর বহু পুরাতনী ভালোবাসার স্নেহ তিরতির ঢলঢলে মুখ কোনো  দ্যাখো, ভালো করে…

  • অন্তজা – শুভদীপ রায়

    শেষ পর্যন্ত তোমার কাছেই ফিরে আসি- বারবার, ক্ষতবিক্ষত অন্তঃকরনের কোনো নিরাময় তুমি জাননা- আমি জানি, তবু অহংকারের সামনে বারবার হেরে যাওয়া অসহায়, ঠিক তোমার মতোই, খেয়াল করি – তোমার পায়ের নুপুর , শিকল হয়ে কামড়ে ধরেছে, রক্ত ঝরছে , তবু তুমি নেচে চলেছ যমরাজের বুকের উপর, তোমার লখিন্দরকে বাঁচাতে,……. কিন্তু আমি পারি নি , ভরা…

  • |

    পৃথিবী গল্পময় – শুভজিৎ বসাক

    কৌশিকী- কি গো? শ্রীময়- কি হয়েছে? কৌশিকী- কথা আছে একটু ঘোরো না! (শ্রীময় তখন ল্যাপটপে কাজ করছিল।রাত এগারোটা বেজে গিয়েছে।একটু আগে নৈশভোজ করে এসে ল্যাপটপটা নিয়ে বিছানার ওপরে হেলান দিয়ে বসেছে শ্রীময় আর তখনই ওর স্ত্রী কৌশিকী এসে তার পাশে বসে ডাকছে।) শ্রীময়- (ল্যাপটপেই চোখ রেখে) কি বলার বলো না।শুনছি তো! কৌশিকী- (বিরক্তির সুরে) কেন…

  • ঘূর্ণি – মেঘালয়

    কবিতাটা এইভাবে শুরু করা যাক। ধরা যাক, বহুযুগ আগে এখানে একবার সন্ধ্যা হয়েছিল ধরা যাক, বহুযুগ আগে এখানে একদল হাঁস ডানা মেলেছিল ধরা যাক, বহুযুগ আগে এখানে মেঘের তলায় দাঁড়িয়ে আমি এইসব দেখছিলাম– কবিতাটা বোধহয় ঠিক পঞ্চায়েতের মতো হল না– পঞ্চায়েত? পঞ্চায়েত বলতে, ওই তো গো, কয়েকটা বৃক্ষরোপণ মাটি চাপা দিয়ে বাড়ির ক্যাঁদালি পর্যন্ত ঢালাই…

  • ডেসটিনেশন ফ্রিডম – ব্রতশুদ্ধ

    অটোরিক্সার গোলাপি প্রাণ এরপর আর ফিরে তাকায়নি । আমি হাঁটছিলাম পিছু পিছু আমার মলিন কাঁধে -একটা আফসোসের বোঁচকা নিয়ে । দমবন্ধ হয়ে পড়ে থাকা অক্সিজেন সেবিদের নার্কটিক ডিপার্টমেন্ট খুঁজছে আজ বেশ কিছুদিন । আটক হবার আগে আমিও হাঁটবো । কাঁধে উত্তাপ অথবা ধারালো কোন ছুরি গেঁথে । আমি হাঁটবো সে অব্দি যেখানে পায়রা হয়ে ধরা…

  • মিছিল – অমৃতা রায়

    -“সবাই রেডি? গুছিয়ে নিয়েছিস সব? প্ল্যাকার্ড রেডি?” -“সব গোছানো আচ্ছে শুভদা! কালকেই গুছিয়ে রেখেছি তো!” -“তবু আরেকবার দেখে নে ভাই! একবার বেরিয়ে পড়লে তখন কিন্তু আর ফিরে আসার সুযোগ নেই! তখন এটা নেই, ওটা পাওয়া যাচ্ছে না, করলে চলবে না!” -“কোনো চাপ নেই দাদা! সবকিছু গোছানো আছে!” -“ওকে! স্নিগ্ধাদি! তোমরা সবাই রেডি তো?” -“একদম!” -“একটা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *