তিনি অগ্নিশিখা, তিনি তরবারি – বনবাণী ভট্টাচার্য ( পর্ব ১ )
এখানে ভুবনবিখ্যাত যে ভারততত্ত্ববিদের কথা বলা, আসলে সে এক ‘আত্মদীপা’-র উপস্থাপনা। গৌতম বুদ্ধ তাঁর এক প্রণামরত শিষ্যাকে আশীর্বাদ করেছিলেন–- “আত্মদীপা ভব”। সেই শুভাশিস হয়তো যুগ-যুগান্তর পেরিয়ে কপোতাক্ষ তীরের দত্ত পরিবারের সাধারণ মেয়েটির জীবনেও সত্য হয়ে উঠল। জন্মলগ্নে, বাবা সরসী কুমার আর মা শান্তবালা দত্ত মেদিনীপুরের বাড়িতে বসে কি সেদিন কল্পনা করতে পেরেছিলেন, ভারততত্ত্ব জানতে, বুঝতে…

