ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা এবং গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান

শেয়ার করুন

আপনপাঠ পত্রিকা এবং প্রকাশন উদ্যোগ

১৮ জুলাই ২০২৪

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে গত ১৮ জুলাই ২০২৪-এ আপনপাঠ পত্রিকা ও প্রকাশনের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা। আপনপাঠ পত্রিকা এবং প্রকাশনের কর্ণধার সন্দ্বীপ নট্ট অনুষ্ঠানের সূচনায় জানালেন, বিশ্বচলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবিস্মরণীয় অবদানকে মনে রেখে এই স্মারক বক্তৃতা এরপর থেকে প্রতি বছরই নির্দিষ্ট দিনে আয়োজিত হবে। প্রথম ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতায় বক্তা ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র বিশেষজ্ঞ শিলাদিত্য সেন। তাঁর আলোচনার বিষয় ছিল: ‘মৃণাল সেনের চলচ্চিত্রে সত্তর দশক’। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রবিদ্যার অধ্যাপক মানস ঘোষ। মূল অনুষ্ঠানের শুরুতেই চলচ্চিত্র-স্রষ্টা হিসেবে ঋত্বিক ঘটকের বিশিষ্টতার কথা প্রাঞ্জল ভাষায় আলোচনা করেন তিনি। এরপর ‘ঋত্বিক-কথন’ অংশে নিজের চলচ্চিত্রজীবনে ঋত্বিক ঘটকের অবদান নিয়ে মর্মস্পর্শী আলোচনা করেন বিশিষ্ট চলচ্চিত্রকার সৌমিত্র দস্তিদার। সৃজনশীল জীবনে একক এবং প্রায়-বন্ধুহীন ঋত্বিকের ঘনিষ্ঠতম বন্ধু মৃণাল সেনের ছবিকে সত্তর দশকের প্রক্ষোভ কীভাবে আলোড়িত করেছিল, সেই নিয়ে মনোজ্ঞ আলোচনা উপহার দিলেন শিলাদিত্য সেন। সত্তর দশকের উত্তাপকে নিজের চলচ্চিত্রে ধারণ করার উদ্দেশ্যে মৃণাল কীভাবে তাঁর চলচ্চিত্রের ‘কনটেন্ট’ (বিষয়) এবং ‘ফর্ম’ (আঙ্গিক)-কে অনবরত ভাঙচুর করে চলেছিলেন, তার যথার্থ বিবরণ উঠে এল শিলাদিত্য সেনের আলোচনায়।

স্মারক বক্তৃতার পাশাপাশি এই অনুষ্ঠানে প্রকাশিত হল সত্যজিৎ রায়ের ইতিহাসবোধ নিয়ে রচিত সৌমিক বন্দ্যোপাধ্যায়ের গবেষণামূলক গ্রন্থ ইতিহাসের মোহনামুহূর্ত ও সত্যজিৎ রায়। উপস্থিত দর্শক-শ্রোতাদের সঙ্গে বইটির আলাপ করিয়ে দিলেন বিশিষ্ট চিন্তক, প্রাবন্ধিক ও অধ্যাপক বিশ্বজিৎ রায়। সত্যজিৎ-এর ইতিহাসবোধের বিভিন্ন প্রান্তকে ছুঁয়ে স্রষ্টার ভারতদর্শনকে কেমন করে লেখক আবিষ্কার করতে চেয়েছেন তাঁর এই গ্রন্থে, সে-কথাই বিস্তারে বললেন অধ্যাপক বিশ্বজিৎ রায়। মনোজ্ঞ অনুষ্ঠানটি শেষ হল সভাপতির উপযুক্ত সমাপ্তি ভাষণে এবং আপনপাঠ পত্রিকা ও প্রকাশনের কর্ণধার সন্দ্বীপ নট্টের তরফে প্রকাশনের পক্ষ থেকে কিছু জরুরি ঘোষণার মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন: অধ্যাপক সুস্নাত দাশ, অর্ণব সাহা, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, রাজকুমার চক্রবর্তী প্রমুখ।  

শেয়ার করুন

Similar Posts

  • সম্পাদকীয়

    সম্পাদকের কালি নিঙড়ে , নিমভাঙা ভোরের সাহিত্য-ঝুলনে গীতবিতানের ঘুণপদ্ম হয়ে যিনি বিরাজমান শুধু তাকেই খুঁজে চলেছে সূর্যঘড়ির অবতল পিয়ানো । জীবন্ত ম্যাকবেথের সুখের বাবুই বুননে আজ সে আত্মহ্যালিক অ্যাসিড , যা সামুদ্রিকতার নখে হেকেটিচরিত । বিস্তর মালভূমি খননে শাণিত হয়েছে কালশিটে ধ্রুবতারা । গ্রামোফোনের শীতঘুম কাটিয়ে শ্রীমতি হে হয়ে উঠেছেন বিরলতার নয় মানুষ কাদম্বরী ।…

  • |

    অমোঘ জ্যোৎস্না – রত্না

    বাদাবনের কাছাকাছি আসা এই আমার প্রথম। বাদাবন বলতে এদিকে যোগেশগঞ্জ, উল্টো পিঠে নদী পেরিয়ে ঝিঙেখালি। সুন্দরী, গরাণ, গেওয়া, হেতালের জংগল। নেই, নেই করে তিনটে মাস থাকবো। যোগেশগঞ্জ বাজারে তিনতলা উঁচু সমান community হল তৈরি হচ্ছে। আমাকে হীরেন কাকার সাথে সিমেন্ট, বালির তদারকি আর সেই সাথে পাহারাদারের কাজ। ভোর ছয়টার ভুটভুটিতে ধামখালি থেকে ইট,সিমেন্ট আসে। আমাকে…

  • সম্পাদকীয়

    বাইবেলে কথিত আছে একসময় সারা পৃথিবী জুড়েই একটি মাত্র ভাষাই ছিল। মানুষ একে অপরের মনের ভাব বুঝতে পারতো সহজেই। ফলে তারা ঠিক করে বৃহত্তর মানব সমাজ তৈরী করবে। একটি নগরের পরিকল্পনা করে যেখানে একসাথে থাকতে পারবে তারা। এই ইচ্ছেতে ভিৎ গাঁথলো। ছড়িয়েছিটিয়ে না থেকে সমবেত বাসস্হানের জন্য নগর আর দূর্গ বানাতে শুরু করলো। কিন্তু ঈশ্বরের…

  • |

    শিক্ষক চেয়ে বুলেট! – রিমি মুৎসুদ্দি

      ছাত্রদের দাবী অনায্য নয় মেনে নিয়েও যদি বলি ছাত্ররা চরম বিশৃঙ্খলা করেছিল। তাহলেও কোনও বিশৃঙ্খলতাই ছাত্রদের ওপর গুলি চালানোকে যাস্টিফাই করেনা। এই নৃশংসতার সাক্ষী আমাদের রাজ্যই। শুধু আজকে নয়। অতীত ফিরে ফিরে আসে। কংগ্রেস-নকশাল আমল ছেড়েই দিলাম। বাম আমলেও ঘটেছে এ ঘটনা। আজও ঘটল। রাজনীতির রঙ ঘটনার ওপর চড়তে শুরু করেছে। এই প্রসঙ্গে নিজের…

  • |

    আঞ্চলিক প্রবাদ – মৌমিতা নাথ

    ভাষা তো আসলে সংকেত ছাড়া আর কিছুই না। আগুনকে আগুন আর জলকে জল না বলে হিসেবটা যদি একটু ঘুরিয়ে দিই, শুধু সংকেতেরই যে অদলবদল হবে তা না, অর্থ বুঝতেও সমস্যা হয়ে যাবে। সংকেত ছোটবেলা থেকে আমাদের ধারন করে, এর বিন্দুমাত্র হেরফের হলেই মহা সমস্যা। ট্রাফিক সিগন্যালে একসঙ্গে অনেকগুলো গাড়িকে ‘ধীরে চলো’ বোঝাতে একটা হলদে রঙের…

  • |

    বসন্তের আগুন-পাখি – উত্তম দত্ত

    আর কিছু নেই হাতের মুঠোয় মিথ্যে কিছু প্রতিশ্রুতি একটি দিনের আদিখ্যেতায় গরীব মায়ের কী আর ক্ষতি ? কাল থেকে তো আবার সবাই যে যার মতো ছন্নছাড়া বুকের মধ্যে ভাষা-পুলিশ নিদ্রা যাবে লজ্জাহারা । সাতটি বাক্যে চোদ্দোটি ভুল বড্ড স্বাধীন বাংলাভাষা দেউলিয়া এক জীর্ণ জাতির মনের গরব প্রাণের আশা । ভাষার জন্য রক্ত দিয়ে মূর্খেরা সব…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *