দুটি কবিতা – সৌগত দত্ত

শেয়ার করুন

কর্দমাক্ত বর্ষাকে বৈশাখের চিঠি

চিঠিগুলো ছড়িয়ে আছে
দক্ষিণের চিলেকোঠায়,
তাতে ঠিকানা লেখা হয়নি এখনও।
কি নামে ইতিহাস উৎসর্গ হয়?
বন্ধু, নাকি প্রিয়তম!
তোমার প্রতিবেশী জানালাটায়
আজও আমার কবিতা লেগে আছে;
তুমি ছেড়ে গেছো
না পাওয়ার অভিমান আর লাঞ্চনার বিজয়ে।
তবু,
কাঁটাতার আর কাটাকুটি খেলায়
সিঁদুর মুছে যায়,
প্রেম নেমে আসে,
কোনো এক নাম না জানা ভালো লাগার বেশে;
কোনো এক ভালো থাকাঃ অনিচ্ছুক তারার উল্কাপাত।
তবু,
ফিরে এসো,
যদি ক্ষোভ আর ক্ষত ফুরিয়ে যায়
তানপুরার ছেঁড়া তারে।
-ইতি
থাকে থাকে সাজানো শাড়ীর গন্ধ মাখা আদর।

হে নূতন

যে তারাটি আজ খসে পড়ল
উত্তর থেকে পশ্চিমে,
নিভৃতে তার খোঁজ রেখেছে কোনো স্থবির।
সংঘাতঃ মিলন-কলহ-ভেদঃ প্রতিসরণ,
কারো কোনো জবাব থাকেনা,
শুধু কিছু গতিপথের অদলবদল,
গোধুলিতপন রাখেনি খবর যার।
বিশ্বাস
       প্রেম(বিস্ময়ী বৈধতা)
                     মৃত্যু।
পেছন পাতায় আজও
ভুল নামে ছাপা হয় “কদম বরী “।।

শেয়ার করুন

Similar Posts

  • ক্রিসমাস ইভ – পিনাকী

    নিয়নের আলো ফ্লুরোসেন্ট লাল গোলাপ আকাশের চেয়ে অনেক নীচে আকাশ তারাদের চেয়ে অনেক নীচে তারামণ্ডলী স্বপ্নের চেয়ে স্বপ্নালু সুখানুভূতি। সবটাই বেশ সাজানো সবটাই বেশ মাপজোক করা সুন্দর অতিরিক্ত আলোয় অন্ধকারকে আড়ালের প্রয়াস স্পষ্ট অতিরিক্ত আমোদে আক্ষেপ ভোলানোর ব্যর্থ চেষ্টা ঠিক কোনো রমনীর দুঃখ চাপা মেকি হাসির মতন। বড় বেশি সাজানো পার্কস্ট্রীটে একটা অগোছালো শিশুর বেমানান…

  • রঘু জাগুলীয়ার গুচ্ছ কবিতা

    দিগন্ত প্রার্থনালয় ১ বাতাস এসেছে কাছে কাঁপা কাঁপা গলায়কি অভিযোগ তার, বলে না কিছুই।তবু হৃদয়ে তলিয়ে যাচ্ছে সূর্যাস্তে লেগে থাকানদীর তটভূমি, সংলগ্ন কোমল রোদমেঘে মেঘে বেগুনিরঙা আচ্ছাদন— আমি তো ত্রিভুবনে প্রার্থনালয় চেয়েছি এমনি— ফুলের মালা হয়ে জোনাকিরাছুঁয়ে যাবে দেবীর চরণতল;আর রাত্রির কুঞ্জবন হতে পৃথিবীর দিকেশিশুর মতো নিরালা মুখে হাতছানি দেবে চাঁদ, অথচ যেদিকে করজোড়ে দাঁড়াইবাতাসে-ধুলোয়…

  • ঘোলাটে মায়া – আকাশ সাহা

    ঘষা কাচে গুমোট অন্ধকারের মাঝে, মুখ রাখি পড়ন্ত বেলায় আমার নির্ভেজাল হৃদয়ের শার্সিতে কখনও বা হাত রাখি জানালার শিকলে , কখন আবার ঘোলাটে জীবনের প্রেমহীন অনুকম্পায় হেটে চলি একমুঠো ঝড়ের আশায় জানি আমি, জানালার ওপারে, ঘোলাটে ঘষা কাচের ওপ্রান্তে পৃথিবীর আর একটা রূপ ওপর হাতে আমার জন্য, সন্ত্রাস,হানাহানি,বিস্বাসঘাতকতা.অরাজনৈতিকতা প্রেমহীন মানবত্য নিয়ে দাঁড়িয়ে আছে. তার আলোকরাশিতে,…

  • ফুলের কাছে – বদরুদ্দোজা শেখু

        ফুলের কাছে যাও নিঃশব্দে দাঁড়াও দ্যাখো, অবলোকন করো অনুভব করো ওর সৌন্দর্যের প্রাচুর্য অনুধাবন করো ওর মুখরিত মধুরিমা অনুসরণ করো ওর অনুচ্চার প্রেমের মাহাত্ম্য ওকে স্পর্শ ক’রে দ্যাখো, কিন্তু তুলিও না তাহলে ও ঝ’রে যাবে, ম’রে যাবে সৌন্দর্য ম’রে যাবে সুগন্ধ ঝ’রে যাবে আনন্দ  ঝ’রে যাবে বাতাস বিবর্ণ হবে পরিবেশ নির্বান্ধব হবে ।…

  • বন্ধনী – মোহর ব‍্যানার্জী

             মাতৃস্তন‍্য  পান করা          শিশুর ছবি দেখে       যুগল  ভ্রু হয় কি কুন্চিত?       অথচ জামা পিছলে গিয়ে       অন্তর্বাস দিলে  উঁকি          সমাজ  শঙ্কিত ।      “সুডৌল বুকের অধিকারী        হবার”বিজ্ঞাপনের ছবি      …

  • শুভঙ্কর দাসের কবিতা

    সুড়ঙ্গস্থাপন ১আগুনের ভেতর থেকে ছাইমাখা গাছগুলোবেরিয়ে আসছে, নগ্ন সন্ন্যাসেরর মতোযা উড়ছে বেলুন, শিকড়ের দিন হয়েছে গত!২অথচ একদিন শিকড়ের শ্বাসে জেগে উঠত মাটিমাটিই তো দিত নারীর স্তনের আকার অথবাপুরুষের শরীরের ভেতর শরীরজন্মর জল্পনা অলৌকিক, বাসি খই-গুড়-ক্ষীর!৩ক্ষীরের পুতুল কবে আবার রক্তমাংসের হবেবদলে দেবে নিসর্গচিত্র, নদী-চাঁদ-পারিজাত বাগানপেটে তার রঙের পেনসিল বাঁধাচাই না প্রেমপ্রস্তাব যাকে দিই, সে হোক রাধা!৪দরজার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *