ফেরা – অবিন সেন
শীত ফুরিয়ে যেতে যেতে যখন বসন্তের দোরে পৌঁছে গিয়েছে তখন একদিন বৃষ্টি নামল তোড়ে। অনভ্যস্ত ছাতার নীচে কলকাতা কাক-ভেজা হয়ে গিয়েছে। বৃষ্টি ঝরিয়ে ঝরিয়ে এক টুকরো মেঘ ক্লান্ত হয়ে পড়লে আর এক টুকরো মেঘ ঝাঁপিয়ে আসছে আকাশ জুড়ে । বহুক্ষণ ধরে চলল এমনটাই। বৃষ্টির ছায়ায় ছায়ায় শীত যেন আরও একটু জাঁকিয়ে বসবার তোড়জোড় করছে, মনে…

