জরাবর্গ – গৌতম বসুর অপ্রকাশিত কবিতা
১১ খেলাঘরের ছায়া গভীরতর অরণ্যে প্রবেশ তো করলাম,এইবার,ভার নামানোর পর, বার করলাম সেই মানচিত্র।এতদিন ধ’রে ভাঁজে ভাঁজে এত ছিদ্র বহন করেছি? ……. পাখি বলল,আমার শরীর আছে, মাটিতে যতক্ষণ,ততক্ষণ ছায়াও আছে বটে; আকাশে আমি ছায়াহীন।আমি বললাম, বেশ, দেখাও দেখি, খেলাঘরের ছায়া॥

