‘করোনা বিষে’ চলছে দুনিয়াদারি, তালাবন্দি শুধু স্কুলের ক্লাসবাড়ি – দীপক সাহা
ঘটমান বাস্তব হল করোনা দুর্যোগে থমকে আছে দেশের শিক্ষাপ্রবাহ। পড়ুয়াদের স্কুলজীবন স্তব্ধ। প্রায় সারাবছর প্রাতিষ্ঠানিক শিক্ষাঙ্গনে পঠনপাঠনে অভ্যস্ত পড়ুয়ারা এখন স্কুলের পথ ভুলে গিয়েছে। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়বে এমনই ইঙ্গিতে শিক্ষাঙ্গন কেন্দ্রিক শিক্ষা নিয়ে অভিভাবকদের শঙ্কা আরও বেড়ে গেছে। বিগত নির্বাচনে আকাশ বাতাস ‘খেলা হবে’ ধ্বনি-প্রতিধ্বনিতে কম্পমান থাকলেও শিক্ষার্থীদের নিয়ে ভোটজীবিরা আশ্চর্যজনকভাবে নীরব।…

