ঘুণমাটি – বনমালী মাল (পর্ব – ১)
।।১।। ‘আরেকটু বৃষ্টি ছড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ওখানটায়। ওদিকটাতে না। দরকার না থাকলে দেবে কেনো? শস্যগুলো জল খাচ্ছে। ব্যাঘাত ঘটিও না। নদীর গলায় মালা নিবেদনের দিন কাল। জুতোগুলো খুলে ফেলুন। কাঁটা নেই, মায়া আছে। মায়েরা সব শূন্যে বসুন। এখনি মাথায় আসন বিছিয়ে দেওয়া হবে। এইযে, তুমি গিয়ে এখনই সুখ-কে ধরে নিয়ে এসো। চাবুক লাগাও দশ…

