পার্থপ্রতিম মজুমদারের পাঁচটি কবিতা

শেয়ার করুন

লাহিড়িপুর

 উৎসর্গঃ ৺প্রশান্ত রায়চৌধুরী 

কতখানি দূর?

সে লাহিড়িপুর?

আজও কি সেখানে

ভয় এসে নামে?

জোছনার আলো

পড়ে নদীতীরে?

লঞ্চ ছুটে যায়

আঁধারকে চিরে?

এইসব কথা

আগে অন্তত

কেউ একজন

সঠিক জানত

আজ সে-ও নেই

পড়ে আছে হাওয়া

ফুরিয়েছে আজ

সব চাওয়া-পাওয়া

তবু আজও আছে

সে লাহিড়িপুর

কত কাছাকাছি

তবু কত দূর !

পরিপার্শ্ব

যা তোমার চারপাশে তুমি যেন তারই ঘটনা

জলের গভীর ভেঙে সীমাহীন উঠে আসা জল

ছুঁয়েছি সেখানে তবু জানি তার নেই কোন সীমা

সারাটা জীবন ধরে যত কথা নীরব, বিফল

তবু সাগরের ঢেউ সারাদিন ওঠে আর পড়ে

অবাধ বাতাস শুধু কথা বলে যায় তার সাথে

জীবনেও কত বাঁক, ছবি দেখি যায় শুধু সরে

আকাশ-আঁধারে তবু দু’একটি তারা জেগে থাকে

এভাবে জীবন যায়, তরঙ্গ ওঠে আর পড়ে

দূর থেকে দূরে শুধু সরে যায় বন্ধুজন হাওয়া

তোমার কথাই শুধু ভেসে ওঠে মনের এ-ঘরে

এত যে তোমাকে চাই তবু জানি হবে না তো পাওয়া

যে তুমি তোমার নও, যেন শুধু তারই উপমা

যা তোমাকে ঘিরে আছে, তুমি যেন তারই ঘটনা …  …

দংশন

তাহার দুই চক্ষু পিঙ্গল, সবুজ। চেরা-জিভ… হিস-হিস শব্দে বুঝি তিনি আছেন। জড়িয়ে-মড়িয়ে, আমার সকল অস্তিত্বে।

যাহা অন্যে অনায়াসে পাইয়া থাকে তাহা কেন আমার অধিগত হইবে না এই প্রশ্ন আমাকে নিরন্তর দগ্ধ করিতে থাকে… পুঞ্জীভূত অসন্তোষ ধূ্মায়িত হইয়া উঠে…

আমি টের পাই তাহাকে… তাহার বিষাক্ত ছোবল আমাকে উপর্যুপরি দংশিতে থাকে… ঈর্ষা আমাকে খায়… আমিও তাহাকে…  …

বন্ধুকে… যে আর বন্ধু নেই

সেসব দিনের কথা আজ
সহসাই পড়ে গেল মনে
স্বপ্নরঙিন সেই দিন
ভুলব কি করে কে বা জানে!

দুইজনে কত কথা আর
অনায়াস হাসি আলোময়
সব আজ ভীড় করে আসে
বরষাপীড়িত সন্ধ্যায় 

যদিও ছাড়লে আজ হাত
ভালো থেকো হে প্রিয় স্যাঙাৎ…   …

বিনয় মজুমদার

ক্রমশ রোদ্দুর আসে, হাওয়া

টানে তাকে বুকের গভীরে

যে আলোয় শুধু আলো আছে

যার কাছে সব যায় চাওয়া

কবি কাকে বলে জানি না তো!

তুমি কবি, কভু নও ক্লীব

আমাদের এ মর-জীবনে

তুমি ছিলে, এ কি কম-পাওয়া!

সবাই আগলে রাখে ঘর

তুমি তার সপাট থাপ্পড়!

শেয়ার করুন

Similar Posts

  • অয়ন ঘোষের পাঁচটি কবিতা

    যুদ্ধ পুকুরে ডুব দিয়ে তুলে আনেশামুক-গুগলি, চুনো-পুঁটিজলের সংসার টালমাটালমাছরাঙার শ্যেন দৃষ্টিতে আগামী যুদ্ধের নিশান উড়ছে। কিস্তিমাত দুঃখকে পোষ মানিয়েআড়াই চালে মাতচৌষট্টি খোপ সাজানো আছেঈশ্বর আমি মুখোমুখি। শীত দু’হাতে তাড়াচ্ছি শীতআগুন কৌশলেঅরণি শেখাল, ভিতরের কাঁপন থামলেশীত আপনা থেকেই বসন্তকে পথ করে দেয়। নিস্তার একটা কৌণিক বিন্দু থেকেমেপে নিয়ে যাত্রাপথতির্যক আলোর সাথে সুরবুকের বাঁ’দিকে এসে সংসার পাতলঘুম…

  • ঘূর্ণি – মেঘালয়

    কবিতাটা এইভাবে শুরু করা যাক। ধরা যাক, বহুযুগ আগে এখানে একবার সন্ধ্যা হয়েছিল ধরা যাক, বহুযুগ আগে এখানে একদল হাঁস ডানা মেলেছিল ধরা যাক, বহুযুগ আগে এখানে মেঘের তলায় দাঁড়িয়ে আমি এইসব দেখছিলাম– কবিতাটা বোধহয় ঠিক পঞ্চায়েতের মতো হল না– পঞ্চায়েত? পঞ্চায়েত বলতে, ওই তো গো, কয়েকটা বৃক্ষরোপণ মাটি চাপা দিয়ে বাড়ির ক্যাঁদালি পর্যন্ত ঢালাই…

  • পরিণাম – গৌরী সেনগুপ্ত

    দাও বেয়নেট ওকে হাঁটার সাথে ছুঁতে দাও ইস্পাত রক্ত মাখার দাও ওকে বুলেটই কিশলয় প্রাতে বিদ্বেষ শিখে যাক্‌ প্রথম শেখার। শিখে যাক্‌ সুখটুকু বয়েস চল্‌তে শিখুক না ভীতু শিরা হিম হতে পারে করণা পেতে পেতে ভাঁড়ামোর সাথে শয়তান হতে হবে সুতোর মোচড়ে। এইভাবে আত্মাকে বাতাসই শুষবে নিমেষেই জ্বালাবে সে সারাটা আকাশ অগ্নি বিস্ফোরণে যতো নরক…

  • যদি – সন্দীপ ভট্টাচার্য

        প্রথম ফোঁটার সিঁদুরে মেঘ ঘর পোড়া অন্তগহীনে বাদুলে ময়ূরাক্ষী নীরব ঝর্নার গান পাহাড় কি মনে রাখে? যদি রাখে তবে বুঁদের মূল্য অন্তহীন প্রেমজ সফরে জলজ সাদা ফুলের গন্ধ কবিতা কবরে নিকোটিন গন্ধে হরিবোল যদি ঠোঁটের প্রথম ঘাম মিশে যায় ফুলশয্যায় তবে সে বিপ্লব দীর্ঘজীবি হোক আপাত নিরীহ রাত্রে নীল বেদনা চিনচিনে ব্যাথা শিরদাঁড়া শর্তহীন…

  • কাজী জহিরুল ইসলামের কবিতা

      খোঁজাখুঁজি অন্ধকারে পা বাড়ালাম, শব্দ হলো আস্তে লুকিয়ে রাখা ড্রয়ারখানি খুলে হাত রেখেছি রাতের নাভিমূলে আলোর নিচে অমন করে গোপন খুলে হাসতে? কর্ণের উত্থান দাঁতায়ন ঘটেছিল ভিন্ন দুটি ধর্মসভা-জন উদ্বেগের কোনো এক দূর মোগল-বিকেলে কবির মানবতা-প্রবণ কলম মিলনরাত্রি গেয়েছিল নির্জন সন্ধ্যায়। উচ্চাকাঙ্ক্ষী নেটিভ মহাভারতের অন্ধকার চাদরে আদর বুলিয়ে ফোটায় কিছু শিক্ষাতারা সাহেবের বিলেতি বাগানে…

  • বটপাকুড়ের বিবাহবার্ষিকী – সোহেল ইসলাম

    ১.সানাই বাজার চার বছর পূর্ণ করেওরাও মানুষের মতো আচরণ শুরু করলসর্প দেবতার থানে ফুল চড়িয়েঘাটে ধুয়ে এল গাছ অবতারের জীবনবারান্দার দড়িতে ঝগড়া মেলে দিলবিছানায় পাতল ফুলআঁকা চাদরকাঁথার চেনা সেলাই না করল না ২.একটা কোটর দরজা হলে কেমন লাগেদেখার জন্যধানের আঁটি বাড়ি ফিরছেতাল কুড়ানোর আনন্দ রওনা দিল বলেরাস্তার ধুলোয় পিছলে পড়ছে দুপুরকচু পাতায় টলটল করছে জলের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *