ঘুণমাটি – বনমালী মাল (পর্ব ৩)
৭. মালিনী পলি রেখে গেছে পাশে। গরু দুয়ে তাদের ছেড়ে আসবে মাঠে। ফিরে এসে পঞ্চুর মাটির কাজে হাত লাগাবে। দুটো গরু আর বাছুর নিয়ে গোয়াল থেকে বেরিয়ে প্রথমে কিছুটা অবাক, পরে চটে গিয়ে গরুর দড়ি ছেড়ে সোজা এসে দাঁড়াল পঞ্চুর ঘোরে।—কত কাজ পড়ে আছে, সে খেয়াল আছে নাকি ভাবের ঘরে বসে বসে ধ্যাঙড় লাচ দেখলেই…

