ঘুণমাটি – বনমালী মাল (পর্ব ১০)
দশম পর্ব ২৭. সন্ধ্যা হয় হয়। এই সময়ের একটা পরিচিত শব্দ থাকে যা অন্যমনস্ক লোককেও আকর্ষণ করে। বলাই একই সঙ্গে পরমার খোলা চুল-পিঠের ওপর একটা হাত রেখে নিজেকে সঁপে দিয়েছে ওই শব্দগুলোর ঘাটে। ক’দিনের ভারী বৃষ্টিতে রামচক ধোয়া মোছা পাথরের চকচকে বুক। কুঁরগি ফুলে উঠেছে কয়েকদিনেই। পরমা শিরশিরিয়ে ওঠে যতবার দেখার মতন করে সে কুঁরগিকে…

