জীবনের কথা বলিতে ব্যাকুল (গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের আত্মজীবনী) – অনুবাদ: অরুন্ধতী ভট্টাচার্য ( পর্ব ৯ )
মূল স্প্যানিশ থেকে অনুবাদ; অরুন্ধতী ভট্টাচার্য পর্ব–৯ আমার মায়ের কথা অনুযায়ী বাবা-মা’র প্রথম দেখা হয় একটি শিশুর মৃত্যুর পর উপাসনার সময়। কিন্তু সেই শিশুটি যে কে তা তাঁরা কেউই ঠিক করে বলতে পারেননি। মা সেদিন উঠোনে বসে বান্ধবীদের সঙ্গে গান গাইছিলেন। প্রচলিত প্রথা হল কোনো শিশু মারা যাওয়ার পরবর্তী নয় রাত্রি ধরে সেই শোকগ্রস্ত পরিবারে…

